পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ালো এনসিপি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-11-2025 10:48:13 am

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।


গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মধ্যরাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঘোষণাটি দেন।


পূর্ব-ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবারই (১৩ নভেম্বর) ছিল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। এর আগে গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি।


এনসিপি জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী মনোনয়নের জন্য আবেদন করার শেষ তারিখ ২০ নভেম্বর।


যেভাবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে—


অনলাইনে আবেদন করতে চাইলে ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ ও জমা দেওয়া যাবে। আর সরাসরি আবেদনের ক্ষেত্রে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে দুইভাবে:


১. এনসিপির কেন্দ্রীয় কার্যালয় (২য় তলা) থেকে সরাসরি সংগ্রহ করে।


২. এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) বা বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে যোগাযোগ করে ফরম নেওয়া যাবে।

আরও খবর
6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১ ঘন্টা ৫২ মিনিট আগে