ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে জলবায়ু সহনশীল কৃষি ও পুষ্টি উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে জলবায়ু সহনশীল কৃষি ও পুষ্টি উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু সহনশীল কৃষি ও পুষ্টি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনগণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১২টি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করে “ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল)” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে স্থানীয় উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা গেইন (GAIN)-এর সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় জানানো হয়, জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণ, পুষ্টি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জনগণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ১ জুলাই ২০২৫ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত ‘কল’ প্রকল্পের কার্যক্রম চলবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল। তিনি বলেন, “লিডার্স পরিচালিত এই প্রকল্প কালিগঞ্জে জলবায়ু সহনশীল কৃষি উৎপাদন ও পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত সহযোগিতায় প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হবে বলে আমি আশাবাদী।”


কৃষি ও নিউট্রিশন অফিসার মো. বুলবুল হোসাইনের সঞ্চালনায় প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. ফজলুর রহমান।


সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার ১২ ইউনিয়নের চেয়ারম্যান ও তাদের প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, এনজিও কর্মী এবং লিডার্স কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটিতে আরও জানানো হয়, কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নে মোট ২,৪০০ কৃষক এবং ৩৬০ জন যুব-তরুণসহ ২,৭৬০ জন উপকারভোগী এ প্রকল্পের আওতায় সরাসরি সুবিধা পাবেন।

Tag
আরও খবর