মেলান্দহ থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ছাড়াই 'জামিন অযোগ্য’ ধারায় মামলা নেওয়ার অভিযোগ, কর্মকর্তাদের দাবি, 'চিকিৎসা সনদ অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে' বাঘায় ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে শিক্ষককে বহিস্কারের দাবি শিক্ষার্থীদের ডোমারের ইউএনও সহ ৮৩ জনকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না’ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জাবিপ্রবিতে ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে হাওর অঞ্চলে শিক্ষার্থীদের যাতায়াতে বিনামূল্যে নৌকা সার্ভিস উদ্বোধন লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ লাখাইয়ে প্রয়াত ধলাই মিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত। আশাশুনির বুধহাটায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩ শতাধিক রোগীর চিকিৎসা ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: লালপুরে প্রতিমন্ত্রী পুতুলের শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি শ্রীবরদীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ইসলামপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল গ্রেপ্তার


জামালপুরের ইসলামপুর  যুবলীগের পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।


গত সোমবার (১১ নভেম্বর) দিবাগত গভীর রাতে পৌর শহরের মোজাজাল্লা এলাকায নিজ বসতবাড়ি থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ইসলামপুর-থানা পুলিশ। শফিকুল ইসলামকে ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে। 


গতকাল মঙ্গলবার ইসলামপুর থানার দায়ের করা বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায়গ্রেপ্তার দেখিয়ে যুবলীগ নেতা শফিকুল ইসলামাে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়। 


মামলা সূত্রে জানা গেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পতনের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে ইউনিয়নের সভারচর এলাকায় বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মী। এনিয়ে ওইদিন রাতে সভারচর গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে ক্ষমতাচ্যুৎ সরকারের সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নামোল্লেখে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে যুবলীগ নেতা শফিকুলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, 'বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায়  অজ্ঞাত আসামি হিসেবে যুবলীগ নেতা শফিকুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।'






 


আরও খবর