চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত। শাহীন হত্যার মামলার রায় ১জন যাবজ্জীবন, ১জন ৫ বছরের কারাদণ্ড নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎

ইজতেমায় মোবাইল নেটওয়ার্ক সমস্যা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-01-2023 05:37:11 am

প্রতীকী ছবি


টঙ্গীর তুরাগপাড়ে শুরু হয়েছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির আগমনে মুখর হয়ে উঠেছে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা। তবে ভোগান্তিতে পড়েছেন মোবাইল ফোন ব্যবহারকারী মুসল্লিরা। ময়দানে অধিকাংশ সময় পাওয়া যাচ্ছে না মোবাইল ফোন নেটওয়ার্ক।


এই মোবাইল নেটওয়ার্ক সমস্যা শুধু যে এবার হচ্ছে, এমন নয়। আগেও মোবাইল নেটওয়ার্কে সমস্যা ছিল। প্রায় সব মোবাইল ফোন অপারেটরের একই অবস্থা। কল ড্রপ, ইন্টারনেটের গতিও তুলনামূলক কম। এতে ভোগান্তিতে পড়েছেন ময়দানে আগত মুসল্লি ও টঙ্গীর কয়েক লাখ মোবাইল ফোন ব্যবহারকারী। এ ছাড়া সংবাদকর্মীরাও তথ্য আদান-প্রদানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।


ইজতেমা মাঠের প্রয়োজনীয় তথ্যের জন্য দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এবং দায়িত্বশীল মুরুব্বিদের সঙ্গে বয়ানের তথ্য, মুসল্লিদের অসুস্থতা ও মৃত্যুর তথ্য মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে সঠিক সময়ে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ইন্টারনেটের গতিও স্বাভাবিকের তুলনায় অনেক কম।




টাঙ্গাইল থেকে আসা মুসল্লি বলেন, বাড়িতে কথা বলতে পারছি না। মোবাইলে কোনো অপারেটরেই নেটওয়ার্ক ঠিকমতো থাকছে না। কথা বলতে গেলেই কেটে যায়।


ময়মনসিংহ থেকে আসা মুসল্লি আবদুস সাত্তার বলেন, আমার মতো সবারই একই অবস্থা। রাস্তায় এলে একটু নেটওয়ার্ক পাওয়া যায়, কিন্তু মাঠের ভেতরের অবস্থা খুব খারাপ।


ইজতেমায় দায়িত্বশীল মুরুব্বিরা বলছেন, লাখ লাখ মানুষ পাশাপাশি অবস্থান করায় এবং মাঠের আশপাশের তুলনামূলক টাওয়ার না থাকায় এই সমস্যা হচ্ছে। অস্থায়ী কিছু টাওয়ার নির্মাণ প্রয়োজন ছিল।

আরও খবর