সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক লাখাইয়ে দেশিয় মাছের আতংক চায়না দুয়ারি রিং জাল,বিলুপ্তির পথে দেশিয় মাছ। বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির ফেসবুকে বিজ্ঞাপন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে ৮০ বছরের সাধুর সাথে তরুণির বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

বর্ষীয়ান রাজনীতিক তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী: যশোর সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল

বর্ষীয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন যশোর। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক সাইফুল আলম মুকুল মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তারা তরিকুল ইসলামের রাজনৈতিক দর্শন, গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকার এবং সাংবাদিক সমাজের প্রতি তাঁর সহানুভূতিশীল ভূমিকার স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, তরিকুল ইসলাম ছিলেন জনগণের রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, যিনি নীতি ও আদর্শের রাজনীতি করেছেন আমৃত্যু।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, "তরিকুল ইসলাম শুধু বিএনপির নয়, যশোরের মানুষের অভিভাবক ছিলেন। তাঁর মতো সৎ, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা এই প্রজন্মের জন্য অনুকরণীয়।"অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মারুফুল ইসলাম, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, যুবদলের আহ্বায়ক আনসারুল হক রানা, এবং লোকসমাজের প্রকাশক সান্তনু ইসলাম সুমিত।এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফ, তৌহিদ জামান, সাইফুল ইসলাম সজল, বর্তমান সহসভাপতি বিএম আসাদ, মীর কামরুজ্জামান মনি, কাজী রফিকুল ইসলাম, ওয়াহিদুজ্জামান মিলন ও হানিফ ডাকুয়া প্রমুখ।অনুষ্ঠান শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা তাঁর আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আরও খবর