নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বন বিভাগের পতাকা লাগিয়ে হরিণ শিকারের চেষ্টা, আটক ৭

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


বন বিভাগের পতাকা লাগিয়ে সুন্দরবনের গহীনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টার সময় সাতজন শিকারিকে আটক করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দলের পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মনোজ পাল, মজিবুর রহমান, আলী হোসেন, মুসাক আলী মোল্লা, মোজাম্মেল শেখ, খান তামিম ও মল্লিক অহিদ। তাদের একজনের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায় আর বাকি ছয়জন রামপাল উপজেলায়। 

সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে পরিচালিত অভিযানের ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টাকালে সাতজনকে আটক করা হয়। তারা মানুষের চোখ ফাঁকি দিতে তাদের ট্রলারে বন বিভাগের পতাকা লাগিয়ে রাখে। এরা সবাই দুবলার চরে রাস উৎসবে যোগ দিতে চেয়েছিলেন।

তিনি বলেন, ‘আটক ব্যক্তিদের নিকট থেকে ১০০ হরিণ শিকারের হাঁটা ফাঁদ, দুটি ট্রলার, একটি বন বিভাগের পতাকা, সুইজাল ২০ মিটার, করাত একটি, কন্টেইনার ২০টি, হরিণের মাংস রান্না করতে আনা চারটি ডেসকি, ককসেট দুটি, তেরপাল তিনটি ও দুটি ড্রাম জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে রোববার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর