অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

উলিপুরে মাদরাসার নিয়োগ পরীক্ষা দিতে এসে দিনভর অপেক্ষা করে ফিরে গেলেন পরীক্ষার্থীরা !

কুড়িগ্রামের উলিপুরে মাদারাসায় নিয়োগ পরীক্ষা দিতে এসে দিনভর অপেক্ষা করে পরীক্ষার্থীদের ফিরে যাওয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষার্থীরা উপস্থিত থাকলেও নিয়োগ বোর্ডের কর্তাদের অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) উপজেলার তবকপুর আবুবকর ফাজিল ডিগ্রী মাদরাসায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসী ও পরীক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই মাদরাসার শুন্য পদে ইবতেদায়ী প্রধান এক জন, অফিস সহকারী কাম-কম্পিউটর অপারেটর একজন, গবেষনগার-ল্যাব সহকারী পদে এক জন ও আয়া পদে এক জন নিয়োগের জন্য গত ১৩ সেপ্টেম্বর পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪টি পদের বিপরীতে ৫৮ জন নিয়োগ প্রত্যার্শী বিভিন্ন পদে আবেদন করেন। সে মোতাবেক আবেদনকারীদের মাদারাসা কর্তৃপক্ষ শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উক্ত মাদরাসায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে মর্মে অ্যাডমিট কার্ড প্রদান করেন।

স্থানীয়দের অভিযোগ, মাদরাসার অধ্যক্ষ ফকরুল ইসলাম ৪টি পদে নিয়োগের জন্য বিভিন্ন ব্যক্তির কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। লেনদেনের বিষয়টি ছড়িয়ে পড়ায় পরীক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি বুঝতে পেরে মাদরাসার অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেন।

সরেজমিন শনিবার সকালে তবকপুর আবুবকর ফাজিল ডিগ্রী মাদরাসায় গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের সব কক্ষ তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আশপাশে কিছুলোক ছড়িয়ে ছিটিয়ে আছে। এ সময় কথা হয় আয়া পদে পরীক্ষা দিতে আসা ছকিনা নামের এক পরীক্ষার্থীর সাথে। তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০ টার দিকে অফিসের পিয়ন আমার বাড়িতে অ্যাডমিট কার্ড পৌছে দেন। আজ (শনিবার) পরীক্ষার জন্য মাদ্রাসায় ডাকা হয়েছিল। এসে দেখি প্রতিষ্ঠানের সব দরজা তালাবদ্ধ, সংশ্লিষ্ট কেউ নেই। অনেক পরীক্ষার্থী আবার কাউকে না পেয়ে অপেক্ষা করে চলে যাচ্ছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়োগ পরীক্ষা যদি না নিবে তাহলে আমাদের ডাকার কি দরকার ছিল। একই অভিযোগ করেন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী রমজানুল ইসলাম ও শামিম মিয়া। এদিকে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই মাদরাসা চত্বরে অবস্থান করেও নিয়োগ কর্তৃপক্ষ না আসায় হতাশ হয়ে ফিরে যান পরীক্ষার্থীরা।

এ ব্যাপারে নিয়োগ কমিটির সদস্য সচিব ও মাদরাসার অধ্যক্ষ ফকরুল ইসলাম নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, আমার নিরাপত্তার স্বার্থে মূলত নিয়োগ পরীক্ষা বন্ধ করা হয়েছে। বিষয়টি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। কিন্তু মাদরাসার নোটিশ বোর্ডে পরীক্ষা স্থগিতের কোনো নোটিশ না থাকার কথা জানতে চাইলে তিনি সদুত্তর দেননি।

তবকপুর আবুবকর ফাজিল ডিগ্রী মাদরাসার সভাপতি মাওলানা মেনহাজুল ইসলাম জানান, অধ্যক্ষ সাহেব হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এজন্য নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেয়া হয়।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক ও নিয়োগ বোর্ডের প্রতিনিধি সামিউল ইসলাম প্রমাণিক বলেন, অধ্যক্ষ সাহেব আমাকে ফোন করে জানিয়েছেন তিনি অসুস্থ। এ কারনে পরীক্ষা গ্রহণ করা সম্ভব না। তাই আমি যাইনি।

আরও খবর