লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

গোয়ালন্দে নবাগত ইউএনও হিসেবে যোগ দিলেন সাথী দাস

গোয়ালন্দে নবাগত ইউএনও হিসেবে যোগ দিলেন সাথী দাস রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন সাথী দাস। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত ইউএনও মো. আসাদুজ্জামানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। সাথী দাস ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়। এর আগে তিনি মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে (জে.এম. শাখা, স্থানীয় সরকার শাখা ও প্রবাসী কল্যাণ শাখা) দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও সাথী দাস বলেন, “গোয়ালন্দ উপজেলার সার্বিক উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহসহ সকল ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু সুরক্ষা এবং সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে আমি সর্বাত্মক চেষ্টা করব। এই লক্ষ্যে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।” তিনি আরও জানান, সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনকে আরও গতিশীল ও জনবান্ধব করার জন্য তিনি কাজ করবেন।
আরও খবর