দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

ঘাটাইলে বংশাই নদীতে বাঁধে মৃত আবর্জনা জমে দুর্গন্ধ, লিখিত অভিযোগেও কাজ করেনি প্রশাসন

দেশচিত্র

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ও সংগ্রামপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী বংশাই নদী। এর রয়েছে অতীত ইতিহাস ঐতিহ্য। এক সময় ছিল খরস্রোতা। বর্তমানে এ নদীটি প্রায় মৃত অবস্থায় থাকার কারণে এক শ্রেণির অসাধু সিজনাল মাছ ব্যবসায়িরা নদীর এপার ওপারে আরাআড়ি বাঁধ নির্মাণ করে মাছ আহরণ করে রাতের আঁধারে বিক্রি করছে টাঙ্গাইল শহরের আরৎ গুলোতে।

এলাকার লোকজন ওই বাঁধের আশে পাশে যে কোন ধরণের জাল পেতে মাছ ধরতে গেলে তাদের উপর তেরে আসে বাঁধ নির্মাণকারী উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের চাপড়ী গ্রামের সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়ার প্রতিবেশী ও আত্মীয় আব্দুল জলিল ফকির তার ছেলে দুলাল ফকির, বেলাল ফকির ও তার নাতি খোরশেদ আলীর ছেলে হাসান আলী। 

তাদের অত্যাচারের কারণে এলাকার লোকজনের এখন নদীতে মাছ ধরা আতঙ্কের হয়ে দাড়িয়েছে। তার উপর আবার নতুন উপদ্রব হয়ে দাড়িয়েছে বাঁধে নানা রকম ময়লা আবর্জনা ও মৃত কুকুর, বিড়াল,গরু ছাগলের লশা। এ সকল পঁচা আবর্জনার দুরগন্ধে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। দুরগন্ধের কারনে এলাকায় ছড়াচ্ছে নানা রোগ বালাই। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখত অভিযোগ দেয়ার পরও কোন কাজ করেনি প্রশাসন। কেন  নির্বিকার এ প্রশ্ন দেখা দিয়েছে জনগণের মনে।

 এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাইদের সাথে কথা বললে তিনি এ প্রতিবেদককে জানান, আমরা এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে একবার বাঁধ ভেঙে দিয়েছি। এ প্রতিবেদক তার পরিচয় দিয়ে তাঁকে আবার নতুন করে বাঁধের খবর জানালে তিনি জানান, আপনি এই বিষয়টিকে স্থানীয় রাজনীতিতে কেন টেনে আনছেন এবং আপনি হয়তো কোন পক্ষের হয়ে কাজ করছেন। একজন সংবাদদাতাকে প্রশাসনের এই ব্যক্তি কোন পক্ষের করে দিয়ে কি বুঝাতে চায় এটাই এখন ভাবার বিষয়। 

তাই এ বিষয়টি প্রশাসনের উচ্চ মহলের দৃষ্টি কামনা করছে এলাকাবাসী। তথ্য সংগ্রহ-আলকামা সিকদার, ঘাটাইল প্রতিনিধি।

Tag
আরও খবর