নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে বৈদ্যুতিক তার চোর আটক

অভয়নগরে বৈদ্যুতিক তার চুরির সময় করিম মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার ভোরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের চারাবটতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে চুরি করা ৭২ মিটার তার ও একটি অটোভ্যানসহ করিম মোল্যাকে আটক করেছে পুলিশ।

আটক করিম মোল্যা উপজেলার লক্ষীপুর গ্রামের পশ্চিমপাড়া পুরাতন মসজিদ সংলগ্ন মৃত আজিজ মোল্যার ছেলে। এছাড়া চোরাই তার ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অপরাধে হিরু মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার মহাকাল গ্রামের ভাঙাগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। হিরু মিয়া গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বালিয়াডাঙ্গা আলিঠাপাড়ার মৃত ওয়াজেদ শেখের ছেলে।

তার চুরির বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, সিংগাড়ী সাব জোনাল অফিসের এজিএম জোতি রায় বলেন, শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের চারাবটতলা এলাকায় আকবর ফকিরের সেচপাম্পের সামনে রাস্তার পাশে বিদ্যুতের খাম্বা থেকে তার চুরির সময় কমির মেল্যা নামে এক চোরকে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে ভোর সাড়ে ৪ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে গণধোলাইয়ের হাত থেকে চোরকে উদ্ধার করে পুলিশের নিকট সোপর্দ করা হয়। এসময় তার চুরির কথা স্বীকার করে চোর করিম মেল্যা জানায়, তাদের দলে হিরু মিয়া, শংকরপাশা গ্রামের মোতালেব মীরসহ ৩-৪ জন রয়েছে। এলাকাবাসীর আগমনে তারা পালিয়ে যায়।

এজিএম জোতি রায় আরো বলেন, আটক করিম মোল্যার স্বীকারোক্তিতে ৩ জনের নামসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক তার চুরির সময় এলাকাবাসীর হাতে গলধোলাইয়ের শিকার ব্যক্তিকে আটক করা হয়েছে। চুরি করা ৭২ মিটার তারসহ একটি অটোভ্যান জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত হিরু মিয়া নামে অপর অভিযুক্তকে আটক করা হয়েছে। এজাহারনামীয় পলাতক আসামিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

Tag
আরও খবর