বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

ইসলামের আদর্শে সমাজ গঠনের আহ্বান: ধলগ্রাম বাজার ওয়াজ মাহফিলে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক

রবিবার (২৬ অক্টোবর) যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম বাজারে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধলগ্রাম বাজার কেরাতুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও ধলগ্রাম বাজার বণিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতিবুল উম্মাহ, জামিয়া তলিমুল ইসলাম মাদরাসা ঢাকা’র প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক (কুয়াকাটা)।প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক (কুয়াকাটা) ইসলামের আদর্শে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিময় সমাজ গঠনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে সমাজ পরিচালিত হলে সব ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর করা সম্ভব হবে।আন্দুলবাড়ী দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোহাম্মদ অলিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুফতি ফরিদ উদ্দীন আজহার, পরিচালক দারুল আজহার মডেল মাদরাসা, খুলনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত যশোর-৪ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী।অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন তাঁর বক্তব্যে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, “ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার আলোয় সমাজকে আলোকিত করতে পারলেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। জনগণের অধিকার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”মাহফিলে বাঘারপাড়া ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত হন। প্রধান অতিথির দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


আরও খবর