যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

বড়লেখায় শিশু শিক্ষা একাডেমি পেল প্রাথমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিশু শিক্ষা একাডেমি (প্রাথমিক শাখা) প্রাথমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি পেয়েছে। শিক্ষা বিস্তার, প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৯৬ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি এলাকার অন্যতম সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।



দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে আসার পর অবশেষে বিদ্যালয়টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩-এর আওতায় পাঠদানের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। গত ১৩ অক্টোবর ২০২৫ তারিখে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম বড়লেখা উপজেলা শিক্ষা অফিসে শিশু শিক্ষা একাডেমিসহ ৫টি বিদ্যালয়ের স্বীকৃতি অনুমতিপত্র প্রদান করেন।



বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, “০৯ অক্টোবর তারিখে সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুমতিপত্র প্রদানের বিষয়টি জানানো হয়েছে। এই স্বীকৃতি প্রাপ্তির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”



জানা যায়, বড়লেখা উপজেলায় প্রাইভেট কেজি লেভেলের স্কুলের সংখ্যা প্রায় ৭০টি। এর মধ্যে ৪০টি বিদ্যালয় সরকারের কাছে পাঠদানের অনুমতি চেয়ে আবেদন করে। কর্তৃপক্ষ সকল দিক যাচাই-বাছাই ও পর্যবেক্ষণ করে উপজেলার ৫টি বিদ্যালয়কে “বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩”-এর বিধি ৪ এর উপবিধি (৫)-এর অধীনে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য পাঠদানের অনুমতি প্রদান করে। বিদ্যালয়গুলো হলো— শিশু শিক্ষা একাডেমি বড়লেখা, ইকরা ইন্টারন্যাশনাল একাডেমি, আলহেরা একাডেমি, ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা এবং গাংকুল পঞ্চগ্রাম কেজি।



এ বিষয়ে শিশু শিক্ষা একাডেমি বড়লেখার প্রধান শিক্ষক ইশরাত রেবিন বলেন, “এই অর্জন শুধু বিদ্যালয় বা পরিচালনা কমিটির নয়, বরং অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতে আরও উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাব।”

আরও খবর