‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে দুই শিক্ষকসহ ডিভাইস চক্রের ৩সদস্য গ্রেফতার

দিনাজপুর শহরে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সকালে খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পদে পরীক্ষাকেন্দ্র থেকে এক পরীক্ষার্থীক ডিভাইসসহ আটক করার পর এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক মো. মামুন (৩৫) ও হর সুন্দর রায় ওরফে সবুজ (৩৮), এবং পরীক্ষার্থী কৃষ্ণপদ।দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, পরীক্ষায় হাতেনাতে ধরা পড়া কৃষ্ণপদের কাছ থেকে তথ্য নিয়ে প্রথমে সবুজকে গ্রেপ্তার করা হয়। সবুজ ওই পরীক্ষার্থীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ লাখ টাকায় চুক্তি করেছিলেন। পরে তাঁর সহযোগী মামুনকে শহরের ফকিরপাড়া এলাকার ‘স্বপ্নচূড়া’ ছাত্রাবাস থেকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় একাধিক ডিভাইস, মোবাইল ফোন, ২৪টি প্রবেশপত্র ও বিভিন্ন স্ট্যাম্প।

পুলিশ জানায়, মো. মামুন আগে থেকেই প্রশ্নফাঁস ও পরীক্ষায় জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত ছিলেন। ২০১৬ সালে তিনি ‘স্বপ্নচূড়া’ ছাত্রাবাস পরিচালনা শুরু করেন এবং ২০১৮ সালে ডাক বিভাগের এক কর্মকর্তার সহায়তায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে জালিয়াতির মাধ্যমে চাকরি নেন। পরবর্তীতে তিনি নিজেই জালিয়াতি চক্রে সক্রিয় ভূমিকা পালন করেন।

চক্রটি গত কয়েক বছরে প্রাথমিক শিক্ষক নিয়োগ, স্বাস্থ্য সহকারী, মাধ্যমিক নিবন্ধনসহ বিভিন্ন সরকারি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে চাকরি পাইয়ে দিয়ে বিপুল অর্থ হাতিয়ে

নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন যুক্ত আছেন। তাঁদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে

Tag
আরও খবর