আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

শ্রীমঙ্গলে মুয়াজ্জিন লাঞ্ছিত করার অভিযোগে মসজিদ কমিটির পদ হারালেন বিএনপি নেতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল লতিফকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জামে মসজিদ পরিচালনা কমিটির নির্বাহী সদস্য পদ থেকে বরখাস্ত করা হয়েছে বিএনপি নেতা জয়নাল চৌধুরীকে। মঙ্গলবার (২১অক্টোবর) সকাল ১১টায় জামে মসজিদ কমিটির জরুরি এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অপরদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে মঙ্গলবার বাদ জোহর জামে মসজিদের ভেতরে কয়েকশ মুসল্লির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্ত জয়নাল চৌধুরী। তিনি শ্রীমঙ্গল পৌর বিএনপির সাবেক আহবায়ক এবং জামে মসজিদ পরিচালনা কমিটির নির্বাহী সদস্য ছিলেন এবং বর্তমানে পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য। মুয়াজ্জিনের লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, গত সোমবার (২০ অক্টোবর) জোহরের নামাজের পর মুয়াজ্জিন আব্দুল লতিফ মসজিদের দরজার গ্রিল লাগাচ্ছিলেন। এসময় মসজিদের ভেতরে উপস্থিত মসজিদ কমিটির সদস্য ও বিএনপি নেতা জয়নাল চৌধুরী দরজা লাগানোর শব্দে ক্ষিপ্ত হয়ে ‘শব্দ হলো কেন’ বলেই তিনি মুয়াজ্জিনের ওপর চড়াও হন। অভিযোগ রয়েছে, তিনি কোনো কথা না শুনেই মুয়াজ্জিন আব্দুল লতিফকে শারীরিকভাবে লাঞ্ছিত, ধমক ও নানাভাবে হুমকি দেন। ঘটনার পর খবর পেয়ে মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওইদিন এশার নামাজের পর উপস্থিত মুসল্লিরা প্রতিবাদ জানালে উত্তেজনা দেখা দেয়। পরে শ্রীমঙ্গলের সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ ও স্থানীয় মুসল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে প্রতিবাদকারীরা অভিযুক্ত জয়নাল চৌধুরীকে ১১টার ভেতরে মসজিদ কমিটি এবং দলীয় পদ থেকে স্থায়ী বহিষ্কার করে সুষ্ঠু বিচারেরর দাবি জানান সংশ্লিষ্ট কমিটির নেতৃবন্দের কাছে। একই সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ওসির কাছে বিএনপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর প্রেক্ষিতে মসজিদ কমিটি কতৃপক্ষ জরুরি সভা ডেকে সর্বসম্মতিক্রমে জয়নাল চৌধুরীকে মসজিদ কমিটি থেকে বরখাস্ত করেন। মসজিদ কমিটির জরুরি সভায় জামে মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা নুরে আলম সিদ্দিকী, ইয়াকুব আলী, সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সহসভাপতি সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধুসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন। এবিষয়ে মুয়াজ্জিন আব্দুল লতিফ বলেন, আমি প্রতিদিনের মতো নামাজ শেষে দরজা লাগাচ্ছিলাম। হঠাৎ করে জয়নাল সাহেব এসে রেগে গিয়ে আমাকে ধমক দেন। আমি কিছু বলার আগেই তিনি আমার গায়ে হাত তোলেন। আমি ১৫ বছর ধরে এই মসজিদে সেবা করছি, কখনো এমন আচরণ পাইনি। আমি আল্লাহর ঘরে অপমানিত হয়েছি, এটা খুব কষ্টের। তবে মঙ্গলবার জোহরের নামাজের পর তিনি মসজিদে সবার সামনে দুঃখ প্রকাশ করেছেন, আমার কাছে মাফ চেয়েছেন, আমি মাফ করে দিয়েছি। এই ঘটনা সুষ্ঠুভাবে সমাধান হয়েছে। অভিযুক্ত জয়নাল চৌধুরী বলেন, অপ্রত্যাশিত এমন ঘটনায় আমি দুঃখ প্রকাশ করেছি। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক ও মসজিদ কমিটির উপদেষ্টা নূরে আলম সিদ্দিকী বলেন, এটি একটি অপ্রত্যাশিত ঘটনা ছিল। মসজিদ কমিটির পক্ষ থেকে সভা ডেকে বিষয়টি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সমাধান করা হয়েছে। এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, গতকাল রাতে লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিরসনে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। মঙ্গলবার জোহরের নামাজের পর মসজিদ কমিটির নেতৃবৃন্দ অপ্রত্যাশিত বিষয়টি সুন্দরভাবে সমাধান করে দিয়েছেন।
Tag
আরও খবর