প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

শিবচরে জনসচেতনতা বাড়াতে মাসিক স্বাস্থ্য সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-01-2023 04:41:13 pm

◾ দেশচিত্র ডেস্ক 


মাসিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে, সঠিক তথ্য জানাতে এবং পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন দেশ (DESH) মাসিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদারীপুর শিবচরে কিশোরী ও নারীদের মাসিক স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা এবং সেমিনারের আয়োজন করা হয়েছে।


আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১ টায় ডেভেলপমেন্ট এফর্টস ফর ইয়ুথ সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ) উদ্যোগে “মাসিক ব্যবস্থাপনা ও বয়ঃসন্ধিকালীন সচেতনতা কার্যত্রম” শিরোনামে হাজী বাছের মৌলভী উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


জানা যায়, স্কুল-কলেজের ছাত্রীদের ঋতুস্রাববান্ধব স্যানিটেশন, মাসিক স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসম্মত উপায়ে ঋতুকালীন পরিচর্যা, মাসিক ব্যবস্থাপনা সচেতনতা বৃদ্ধি করতেই এই আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও সভা ও সেমিনারে মাসিক চলাকালীন কি কি নিয়ম মেনে চলতে হবে, সমাজে নানা প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণা–সম্পর্কে তাদের সচেতন করা হয়।


স্বেচ্ছাসেবী সংগঠন দেশ (DESH) এর নারী সমন্বয়ক ইভানা আফরিন জানান, পিরিয়ড, মাসিক বা ঋতুস্রাব প্রত্যেক নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ। একজন নারীর নিয়মিত ও সঠিকভাবে মাসিক হওয়ার অর্থ হচ্ছে তিনি সন্তান ধারণে সক্ষম। বিষয়টি স্বাভাবিক হলেও এটি নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি এখনো স্বাভাবিক নয়।


তিনি আরো বলেন, আমাদের দেশে এখনো যেহেতু পিরিয়ডকে একটি লজ্জার ব্যাপার হিসেবে ধরা হয়, তাই বেশির ভাগ ক্ষেত্রেই এ বয়সী মেয়েদের জন্য পিরিয়ডের প্রথম অভিজ্ঞতা বেশ ভয়াবহ ও বিব্রতকর হয়ে থাকে। পিরিয়ডের সময় অনেকেই ভয় ও লজ্জায় কাউকে কিছু জানায় না। এটি পরবর্তী সময়ে কিশোরীর মানসিক ও শারীরিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। তাই জনসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে আমরা ২০০৯ সাল থেকে কাজ করে যাচ্ছি।

স্বেচ্ছাসেবী সংগঠন দেশ (DESH) এর নারী ভলান্টিয়ার সোনিয়া আক্তার বলেন, পিরিয়ড সম্পর্কে সঠিক তথ্য না জানা, পিরিয়ড সম্পর্কে বিভিন্ন কুসংস্কার এবং পিরিয়ড-কালীন সময়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত না হওয়ায় পিরিয়ড-কালীন নানা জটিলতার মুখোমুখি হতে হয় মেয়েদের। সমাজে নানা প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণা–সম্পর্কে স্বেচ্ছাসেবী সংগঠন দেশ থেকে আমারা মাদারীপুরের বিভিন্ন স্কুলে সচেতনতার বার্তা দিয়ে থাকি।


এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজী বাছের মৌলভী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলাদ মন্ডল, সহকারী প্রধান শিক্ষক বাকী হোসেনসহ অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ। স্বেচ্ছাসেবী দেশ (DESH) সংগঠনের নারী সম্বনয়ক ইভানা আফরিন, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম. দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ, সদস্য সোহলে রানা, নারী সদস্য- সোনিয়া আক্তার, বৃিষ্টি আক্তার, সুমাইয়া আক্তার প্রমুখ।


উল্লেখ্য, প্রতিষ্ঠাকাল ২০০৯ সাল থেকে সংগঠনটি জাতীয় দিবস সমূহকে যথাযথভাবে উদযাপন করে আসছে। এজন্য তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকে। প্রতিষ্ঠাকাল থেকে- মুক্তি যোদ্ধাদের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও দেশপ্রেম জাগ্রত করা, করোনা ভাইরাস (কোভিড-১৯) সচেতনতা কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে উদ্ভদ্ধ করন, নিরাপদ সড়ক কার্যক্রম (নিসকা), বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল হেল্থ এডুকেশন প্রোগ্রাম (SHEP), প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতায় কার্যক্রম (RHEP), স্তুন ও জরায়ূমূখ ক্যান্সার সচেতনতা প্রতিরোধ কর্মসূচি, সেলুন ভিত্তিক হেপাটাইটিস বি সচেতন কার্যক্রম, মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম, ফরমালিন ও খাদ্যে ভেজাল সচেতনতা কার্যক্রম, জাতীয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবাক্যাম্প সহ বিভিন্ন সামাজিক স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মসূচী, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হেল্থ চেকআপ, বাল্য বিয়ে ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোল, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা কার্যক্রম, নৈতিক শিক্ষা কার্যক্রম, গ্রামীন নারী ও কিশোরীদের মাসিক ব্যবস্খাপনা ও প্রশিক্ষণ কর্মসূচি, প্রতিন্ধবী ও অটিজম শিশুদের সেবা ও সচেতনতা কার্যক্রম করে আসছেন।


আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১২০ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৪১ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে