রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

নান্দাইলে কৃষকের সেচ যন্ত্র চুরি,বোরো চাষ নিয়ে শঙ্কা

নান্দাইলে কৃষকের সেচ যন্ত্র চুরি,বোরো চাষ নিয়ে শঙ্কা 


ইরি বোরো মৌসুমের শুরুতেই ময়মনসিংহের নান্দাইলে ইরি বোরো  ফসলের মাঠ থেকে স্যালু মেশিন ও মর্টার  (সেচ যন্ত্র) চুরির ঘটনা ঘটছে।এসময় মাঠ থেকে সেচযন্ত্র চুরির ঘটনায় চলতি বোরো আবাদ নিয়ে সংশ্লিষ্ট কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।


গত তিনদিনে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামট খালী এলাকার  ইরো বোরো ফসলের মাঠ থেকে ১টি স্যালু মেশিন ও ১ টি মর্টার চুরি হয়েছে।তবে সেচযন্ত্র চুরির ঘটনায় কোন কৃষক থানায় অভিযোগ করেনি।


বোরো চাষের এ মৌসুমে শুরুতেই এভাবে সেচ যন্ত্র চুরি হওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি চাষাবাদ নিয়ে শঙ্কায় আছেন স্থানীয় কৃষকেরা।


স্থানীয় কৃষকরা জানান,গত শনিবার ও রবিবার রাতের আধারে একটি সংঘবদ্ধ চক্র মাঠের সেচ যন্ত্রগুলি  চুরি করে নিয়ে যায়।সেচ মেশিন চুরির ফলে ইরি বোরো চাষের জমিতে পানি দেওয়া বন্ধ রয়েছে।এতে হুমকির মুখে পড়েছে বোরো আবাদ।


ভোক্তভোগী কৃষক মো.আব্দুর রহিম বলেন,গত শনিবার রাতে আমার সেলুমেশিনটি চুরে নিয়ে গেছে।অহন আমি বোরো জমিতে কিভাবে পানি দিয়াম। 


কৃষক আব্দুল করিম জানান,গত রবিবার রাতে বোরো জমি থেকে তার সেচপাম্পটি চুরি হয়।চলতি মৌসুমে কিভাবে বোরো চাষ করবেন তা নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।


স্থানীয় চরবেতাগৈর ইউপি চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বলেন,সেচযন্ত্র চুরির বিষয়টি আমি শুনিনি। কেউ আমাকে এবিষয়ে অবগত করেনি। 


নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ মুঠোফোনে বলেন,বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।এবিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। 

আরও খবর





69d344e7741dc-060426113015.webp
৪ দফায় বাড়ার পর কমল স্বর্ণের দাম

১৫ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে



69cfb3595fe22-030426063225.webp
সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

১৮ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে