কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

গোয়ালন্দে ডিএমপি কনস্টেবলের বিরুদ্ধে প্রবাসীর জমি দখল ও মসজিদ নির্মাণে বাধার অভিযোগ

গোয়ালন্দে ডিএমপি কনস্টেবলের বিরুদ্ধে প্রবাসীর জমি দখল ও মসজিদ নির্মাণে বাধার অভিযোগ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তেনাপচা গ্রামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগের কনস্টেবল (বিএ-১৭৭৯৮) শাজাহান মোল্লার বিরুদ্ধে প্রবাসীর জমি দখল, সরকারি নির্দেশ অমান্য করে অবৈধ নির্মাণ, মসজিদ নির্মাণে বাধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার প্রতিকার চেয়ে গত ২৮ আগস্ট ২০২৫ তারিখে পুলিশ হেডকোয়ার্টারে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে মহাখালি ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার তদন্ত করছেন বলে জানা গেছে। ভুক্তভোগী আলেয়া বেগম, শরিফা বেগম ও বর্ণা বেগম জানান, তাদের স্বামীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী। এই সুযোগে প্রতিবেশী কনস্টেবল শাজাহান মোল্লা তাদের মালিকানাধীন জমিতে টয়লেটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন এবং জমির গাছপালা কেটে ফেলেন। গত মার্চ মাসে পুনরায় নির্মাণ কাজ শুরু করলে তারা পুলিশের সহায়তায় কাজ বন্ধ করেন এবং গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দায়ের করেন। এসিল্যান্ড বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিলেও শাজাহান মোল্লা সরকারি ছুটির সময় ফের অবৈধভাবে নির্মাণ শুরু করেন বলে অভিযোগ। এরপর আর্মি ক্যাম্প ও থানা পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ হয়। ঘটনাস্থলে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদুর রহমান উপস্থিত হয়ে জমির সীমানা নির্ধারণ ও পিলার স্থাপনের নির্দেশ দেন। কিন্তু পরবর্তীতে কনস্টেবল শাজাহান ও তার পরিবারের সদস্যরা সেই পিলার তুলে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্হানীয় সূত্রে জানা যায়, ইউএনও মীমাংসার স্বার্থে শাজাহান মোল্লাকে নকশা অনুযায়ী প্রাপ্ত জমি থেকে অতিরিক্ত তিন ফুট জমি দেন এবং পিলার থেকে প্রায় আট ফুট দূরে মসজিদের নির্মাণকাজ শুরু করার নির্দেশ দেন। কিন্তু এরপরও কনস্টেবল শাজাহানের পরিবারের বাধায় মসজিদের কাজ বন্ধ হয়ে যায়। এদিকে দুই মাসেরও বেশি সময় ধরে মসজিদের কাজ বন্ধ থাকায় নির্মাণসামগ্রী খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে বলে জানান স্থানীয় শিক্ষক নুরুল ইসলাম ও মামুন হোসেন। তারা দ্রুত এ সমস্যার সমাধান চান। নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, প্রায় এক বছর আগে বৃষ্টির মধ্যে শাজাহান মোল্লা ও তার পরিবারের সদস্যরা পুরোনো পিলার তুলে বাদীপক্ষের জমির ভেতরে পুনরায় স্থাপন করেন। অভিযুক্ত কনস্টেবল শাজাহান মোল্লা মুঠোফোনে বলেন, “আমার জমির সঠিক মাপ আমি এখনো বুঝে পাইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা পরিকল্পিতভাবে আমার চাকরি ক্ষতি করার চেষ্টা করছে।” ভুক্তভোগীরা জানান, তাদের কাছে শাজাহান মোল্লার অবৈধ কার্যক্রমের ছবি, ভিডিও ফুটেজ ও কল রেকর্ড সংরক্ষিত রয়েছে। তারা গোয়ালন্দ ঘাট থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন—নম্বর ৮৫৯ ও ৭০৪।
আরও খবর