ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

নদী দখলমুক্ত ও সবুজায়নে কালিগঞ্জে ইউএনওর চর বনায়ন কর্মসূচি ঘোষণা


নদী দখলমুক্ত ও সবুজায়নে কালিগঞ্জে ইউএনওর চর বনায়ন কর্মসূচি ঘোষণা 

নদী রক্ষা, দখলমুক্তকরণ এবং সবুজ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল চর বনায়ন কর্মসূচির উদ্যোগ নিয়েছেন।


শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কালিকাপুর মৌজার গলঘেশিয়া নদীর জেগে ওঠা চর এলাকা পরিদর্শনকালে ইউএনও অনুজা মণ্ডল এ উদ্যোগের ঘোষণা দেন। পরিদর্শনকালে তিনি স্থানীয়দের কাছ থেকে নদী দখল ও বালু ব্যবসা সংক্রান্ত অভিযোগ শোনেন এবং চলতি অক্টোবর মাসের মধ্যেই দখলকৃত এলাকা থেকে সব ধরনের অবৈধ সরঞ্জাম অপসারণের নির্দেশ দেন।


তিনি জানান, স্থানীয় জনগণ ও প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদারকি কমিটি গঠন করা হবে। আগামী নভেম্বর মাস থেকে দখলমুক্ত চর এলাকায় পরিবেশবান্ধব বৃক্ষরোপণের মাধ্যমে বনায়ন কার্যক্রম শুরু করা হবে।


স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ ইউএনওর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ উদ্যোগ বাস্তবায়িত হলে নদীর নাব্যতা ফিরবে, অবৈধ দখল কমবে এবং টেকসই সবুজ পরিবেশ গড়ে উঠবে।”


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালিকাপুরের গলঘেশিয়া নদীর চর অংশটি কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দখল করে বালুর ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে নাব্যতা হ্রাস পাচ্ছিল।


পরিদর্শন শেষে ইউএনও অনুজা মণ্ডল বলেন, “নদী দখলমুক্ত ও পরিবেশ সংরক্ষণে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে। জনগণের সহযোগিতা পেলে চর বনায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।”


নদী দখলমুক্ত ও সবুজায়ন কর্মসূচির এই উদ্যোগে কালিগঞ্জবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

আরও খবর