রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বয়কটের ঘোষণা এনসিপির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-10-2025 01:52:02 pm

বহুল প্রত্যাশিত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর হতে যাচ্ছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই সনদ ২০২৫- এর স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। তবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে দলটির মিডিয়া সেল থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।


দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বার্তায় লেখেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশ নেবে না। তিনি আরও বলেন, অনুষ্ঠানের মাধ্যমে কোনো কার্যকর আইনি কাঠামো তৈরি হবে না, এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। 


এনসিপির মতে, আইনি ভিত্তি ছাড়া এমন কোনো স্বাক্ষর অর্থবহ নয়; বরং তা “জুলাই ঘোষণাপত্র”-এর মতো একপাক্ষিক চুক্তিতে পরিণত হতে পারে।


বার্তায় আরও জানানো হয়, কমিশনের পরবর্তী কার্যক্রমে এনসিপি অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে। দলটির দাবি পূরণ হলে তারা ভবিষ্যতে স্বাক্ষর প্রক্রিয়ায় যোগ দেবে।


এদিকে, রাষ্ট্রীয় সংস্কারের দলিল ‘জুলাই সনদ’-এর স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে জাতীয় ঐকমত্য কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সাজানো হয়েছে নতুন সাজে। এতে অন্তর্ভুক্ত চুরাশি দফা সংস্কার প্রস্তাবে বেশিরভাগ রাজনৈতিক দল সম্মত হয়েছে।


তবে প্রকাশিত খসড়ায় ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 


তাদের দাবি, ’২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার নেতৃত্বে যে আন্দোলন ফ্যাসিস্ট শাসনের পতন ঘটায়, সে ধারাবাহিক সংগ্রামের ইতিহাস দলিলে অনুপস্থিত। এটি শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান ও বিশ্বাসঘাতকতার শামিল।


সংগঠনের সভাপতি রিফাত রশিদ বলেন, ২০২৪ সালের জুলাইয়ের রক্তক্ষয়ী ছাত্র-জনতার অভ্যুত্থানই দেশের রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছিল। 


১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণার মধ্য দিয়েই তার ভিত্তি স্থাপিত হয়, যা নয় দফা থেকে এক দফায় পরিণত হয় — ‘ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি’। কিন্তু জুলাই সনদের খসড়ায় সে ইতিহাস বিকৃত করা হয়েছে।


রিফাত আরও অভিযোগ করেন, সংস্কার প্রক্রিয়ায় শহীদ পরিবারের সদস্য, আহত আন্দোলনকারী ও শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। 


কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়ায় ইতিহাস বিকৃতির আশঙ্কা তৈরি হয়েছে। তার মতে, রাজনৈতিক দলগুলো বারবার ছাত্র-জনতার প্রত্যাশাকে উপেক্ষা করেছে, এবারও তার পুনরাবৃত্তি ঘটছে।

আরও খবর