সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

বরিশালে গৃহবধূ লামিয়া আক্তার বর্ষা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় নগরীর টাউন হলের সামনে এ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থানে (অশ্বিনী কুমার হল চত্বরে) এসে শেষ হয়। শ্বশুর বাড়িতে যৌতুকের কারণে হত্যার শিকার হয় লামিয়া আক্তার বর্ষী। ৩ মাসের অন্তঃসত্ত্বা নববধূ বর্ষার ৫ মাস আগে বিয়ে হয়। বর্ষার পরিবারের ধারণা যৌতুকের দাবিতে দীর্ঘদিনের নির্যাতনের পর তাকে তার স্বামী সিয়াম ও তার পরিবারের অন্যান্যরা মিলে হত্যা করেছে। এ হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, শিক্ষিকা সোনালী কর্মকার, রাজনীতিক নারী নেত্রী মনীষা চক্রবর্তী, শিশু সংগঠক জাহিদ হাসান দীপু ও লামিয়া আক্তার বর্ষার পিতা মো. শানু মিয়া প্রমুখ। বক্তারা অবিলম্বে হত্যাকারী দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে বরিশালের সাধারণ মানুষকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে নারী নির্যাতন-হত্যা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে সক্রিয় হাওয়ারও আহবান জানানো হয়। উল্লেখ্য, চলতি মাসের ৯ অক্টোবর রাতে বরিশাল নগরীর আল মাদানী সড়ক এলাকায় বাসিন্দা ও বরিশাল কলেজের শিক্ষার্থী লামিয়া আক্তার বর্ষা (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা করার পর তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। লামিয়ার বাবা জানান, বর্ষা ও সিয়াম প্রেম করে নিজেদের ইচ্ছায় বিয়ে করেন। বিয়ের পর পরিবারে অশান্তি চলছিল। ঘটনার দিন বাসায় গিয়ে তিনি দেখেন, বর্ষার নিথর দেহ খাটের ওপরে পড়ে রয়েছে। তিনি পৌঁছানোর আগেই ওই বাসার লোকজন পালিয়ে যান। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লামিয়াকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। লামিয়ার গলায় মোবাইল চার্জারের তার প্যাঁচানোর দাগ পাওয়া গেছে বলে দাবি করেন তাঁর বাবা।
আরও খবর