ঢাকার ধামরাইয়ের জয়পুরা এলাকায় আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক পোশাকশ্রমিক নাহিদ হোসেন শুভ (স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডের সুপারভাইজার) ঘটনাস্থলেই নিহত হন।
নিহত শুভ ধামরাই সূয়াপুর ইউনিয়নের রৌহা এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সড়কের অপরিকল্পিত ডিভাইডারের কারণে এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। শুভর মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ৫ মিনিট আগে
৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭ ঘন্টা ২৭ মিনিট আগে
১০ ঘন্টা ২৬ মিনিট আগে
১৬ ঘন্টা ৭ মিনিট আগে
১৭ ঘন্টা ১০ মিনিট আগে