বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে নবীনদের বরণ


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে স্বাগত উপহার হিসেবে ক্রেস্ট, বই, জেলা কল্যাণের নামসংবলিত কলম ও স্কেল, ফুলের তোড়া এবং চকলেট তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাদবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি কে এম শাখাওয়াত হোসেন, জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান রুমি, জাফর আহমেদ, শাহরিয়ার হোসেন, সফিকুল সবুজ, মাহবুব আলম এবং সখিপুর থানা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন।


এছাড়াও জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সৌরভ মৃধা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনির হোসাইন।


প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মাদবর বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন শুধু বইয়ের জ্ঞান অর্জনের জন্য নয়; এটি মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার সময়। নেতৃত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধ তৈরি করার এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তোমরা নিজেদের যোগ্যতা ও সততার মাধ্যমে শরীয়তপুরের সুনাম আরও উজ্জ্বল করবে এই আমার প্রত্যাশা।”


বিশেষ অতিথি কে এম শাখাওয়াত হোসেন বলেন, “সিনিয়রদের প্রতি শ্রদ্ধা, সহপাঠীদের প্রতি সহযোগিতা এবং সংগঠনের প্রতি আন্তরিকতা এই তিনটি গুণ যদি ধরে রাখতে পারো, তাহলে বিশ্ববিদ্যালয় জীবনই তোমাকে নেতৃত্বের পথে এগিয়ে নেবে।”


সভাপতি সৌরভ মৃধা নবীনদের উদ্দেশে বলেন, “নবীনবরণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়,এটি আমাদের পারস্পরিক ভালোবাসা ও ঐক্যের প্রতীক। শরীয়তপুর জেলার প্রতিটি শিক্ষার্থী যেন একে অপরের পাশে থেকে বিশ্ববিদ্যালয় জীবনে এগিয়ে যেতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য।”


সাধারণ সম্পাদক মনির হোসাইন বলেন, “আমরা চাই নবীনরা শুধু পড়াশোনাতেই নয়, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতায়ও এগিয়ে থাকুক। এই শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ তাদের প্রতিটি পদক্ষেপে সহযোগিতা করবে।”

আরও খবর