কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে মোংলা কোস্টগার্ড

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান শুরু করেছে মোংলাস্থ কোস্ট গার্ড পশ্চিম জোন। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১১টা থেকে সরকার ঘোষিত বিধিনিষেধ কার্যকর করতে সুন্দরবন সংলগ্ন নদী ও সমুদ্র উপকূলে চোরাগুপ্তা জেলেদের বিরুদ্ধে অভিযান ও টহল কার্যক্রম চালাচ্ছে তারা। একইসঙ্গে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভাও করেছে। মাছের বংশ বৃদ্ধির জন্য মা ইলিশ রক্ষায় সকলকে সরকারী আইন মেনে চলারও আহবান জানান কোস্ট গার্ড সদস্যরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মোংলা সুন্দরবন সংলগ্ন পশুর নদীর ত্রিমোহনায় এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডা র এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং সুন্দরবন সংলগ্ন নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে বাংলাদেশ কোস্ট গার্ড। পাশাপাশি বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং নদী ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা কালীন কঠোর নজরদারী এবং প্রতিনিয়ত কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। তাই মাছের বংশ বৃদ্ধির করতে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বিধিনিষেধ কার্যকর করতে সুন্দরবনের নদ-নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দিন-রাত ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন এবং ইলিশ ধরা সকল জেলেদের সরকারের আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

এছাড়া বাগেরহাট জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, পুলিশ ও বন বিভাগ সহ সকল প্রশাসন মা ইলিশ সংরক্ষণে সক্রিয় অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের কঠোর ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মা ইলিশ রক্ষায় মৎস্যজীবীদের সহায়তা প্রত্যাশা করে কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার আবরার হাসান বলেন, আমরা বিশ্বাস করি আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য। মৎস্যজীবী ভাইদের নিকট আমাদের আহবান এবং অনুরোধ, আসুন, সবাই মিলে কোস্ট গার্ডকে মা ইলিশ রক্ষায় সহায়তা করার মাধ্যমে সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সহায়তা করি। তা হলেই আমাদের বভিষ্যত প্রজন্মের জন্য একটি মৎস্য সম্পদের ভান্ডার উপহার দিতে পারবো। তাই আপনার-আমার বেঁেচ থাকার সহায়তার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড দায়ীত্বাধীন সুন্দরবনের উপকূলীয় নদ-নদী এলাকার মৎস্য অভায়রণ্যগুলোতে মা ইলিশ রক্ষায় সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রাখাবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি বঙ্গোপসাগর, সুন্দরবন, পশুর চ্যানেল ও সুন্দরবন সংলগ্ন নদী ও খালে ট্রলার ও ফিশিং বোটের মাধ্যমে মাছ শিকার করার কারণে সামুদ্রিক জীববৈচিত্র ধ্বংস, মাছের প্রজনন ব্যাহত, সুন্দরবনের গাছপালা ও পোনামাছ ধ্বংস হয়ে ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা ভবিষ্যতে বঙ্গোপসাগরে মৎস্য শূন্যতার আশঙ্কা তৈরি করছে। অবৈধ কারেন্টজাল, বিষ দিয়ে মাছ শিকার, ট্রলার, ট্রলিং ও ফিশিং বোটের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলমান থাকায় এর ব্যবহার অধিকাংশে কমেছে। কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকলে সমুদ্র ও সুন্দরবন সংলগ্ন নদীতে মাছের প্রজনন ও বংশ বৃদ্ধি পাবে বলে জানায় এ কর্মকর্তা। 

আরও খবর