আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

নানার বাড়িতে আনন্দ পরিণত হলো বিষাদে: যশোরে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

আনন্দ-উচ্ছ্বাসের মাঝে নেমে এলো ভয়াবহ শোক। যশোরের সদর উপজেলার সাত মাইল লাউখালী এলাকায় পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে নানা বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই দুর্ঘটনার শিকার হয় শিশু দুটি।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই শিশু হলো:মুজাহিদ (৭), সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে।আপন (৮), রসুলপুর গ্রামের জীবনের ছেলে।

সকাল আনুমানিক ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, মুজাহিদ ও আপন নানার বাড়িতে একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল। অনুষ্ঠানের ফাঁকে অসাবধানতাবশত তারা খেলার সময় বাড়ির পাশে জমে থাকা পানিতে পড়ে যায়।কিছুক্ষণ পরে স্থানীয়রা তাদের ভাসমান অবস্থায় দেখতে পান এবং দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে দুপুর প্রায় ১টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু দু'জনকেই মৃত ঘোষণা করেন।দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে তাদের পরিবারে এবং লাউখালী এলাকাজুড়ে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে শিশু দুটির মরদেহ মর্গে রাখা হয়েছে। ঈদের আনন্দ মুহূর্তে এভাবে বিষাদে পরিণত হওয়ায় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।

আরও খবর