আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

হোসেনপুরে মসজিদে চুরি,এলাকাবাসীর ক্ষোভ।


‎
‎ কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ (মোরগ মহল) মসজিদে  গ্রিল কেটে  দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
‎ মসজিদ কমিটির সূত্রে জানা যায়, গতকাল (৬ অক্টোবর)  সোমবার দিবাগত রাতে  মসজিদের গ্রীল কেটে আইপিএস ও মাইকের ১ টি এমপ্লিফায়ার  (যার আনুমানিক মূল্য ৪২হাজার টাকা)সহ একটি লোহার সিন্দুক ও একটি কাঠের দান বাক্স থেকে আনুমানিক ৯০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।  এ ব্যাপারে মসজিদের মুয়াজ্জিন  ইমতিয়াজুল আজিজ  বাদী হয়ে হোসেনপুর  থানায় লিখিত  অভিযোগ দায়ের করেছেন। কিছুদিন আগেও মসজিদের বাইরে দান বক্স ভেঙ্গে চোরেরা টাকা নিয়ে যায়।  বার বার এই মসজিদে চুরির ঘটনায় মুসল্লী ও স্হানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
‎
‎মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (সাবেক কমিশনার)   মসজিদে চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আল্লাহর ঘরে এই ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। সাম্প্রতিক সময়ে এলাকায় অপরাধীদের আনাগোনা আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এতে এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছে। তাই এব্যাপারে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মুসল্লীগন এবং স্থানীয় এলাকাবাসী।
‎
‎খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ও হোসেনপুর  থানার অফিসার ইনচার্জ  মারুফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
‎ এ বিষয়ে হোসেনপুর থানার  অফিসার ইনচার্জ   মারুফ হোসেন জানান,  অভিযোগের ভিত্তিতে দ্রুত সময় মসজিদের মালামাল উদ্ধারের  কার্যক্রম অব্যাহত থাকবে এবং অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
‎

আরও খবর