বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

নারীর নীরব শত্রু স্তন ক্যান্সার: প্রতিরোধ ও চিকিৎসায় এগিয়ে আসুন

এস. এম. এম. মুসাব্বির উদ্দিন ( Contributor )

প্রকাশের সময়: 03-10-2025 05:35:57 pm

স্তন ক্যান্সার
স্তন ক্যান্সার আজকাল নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন একটি ক্যান্সার। এটি শুধুমাত্র একটি রোগ নয়, বরং একজন নারীর মানসিক, সামাজিক ও পারিবারিক জীবনে গভীর প্রভাব ফেলে। সঠিক সময়ে শনাক্তকরণ ও চিকিৎসা শুরু হলে এই রোগ থেকে অনেকাংশেই সুস্থ হওয়া সম্ভব। তাই সচেতনতা এবং প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়া অত্যন্ত জরুরি।


স্তন ক্যান্সার কী?

স্তনের কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করলে এবং সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, স্তন ক্যান্সার তৈরি হয়। স্তনের লোবিউল (দুধ উৎপাদনকারী গ্রন্থি) বা ডাক্ট (দুধ বহনকারী নালী) থেকে ক্যান্সারের শুরু হয়। তারপরে এটি আশপাশের টিস্যু এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে।


ঝুঁকির কারণ

কিছু নির্দিষ্ট ঝুঁকির কারণে একজন নারীর স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

১) বয়স: ৪০ বছরের বেশি হলে। 

২) পারিবারিক ইতিহাস থাকলে।

৩) হরমোনজনিত পরিবর্তন, যেমন দীর্ঘ সময় মাসিক চলা বা দেরিতে মেনোপজ হওয়া।

৪) অস্বাস্থ্যকর জীবনযাপন, যেমন স্থূলতা, ধূমপান ও অ্যালকোহল গ্রহণ

৫) প্রথম সন্তান দেরিতে নেওয়া বা সন্তানকে স্তন পান (Breast Feed) না করা


উপসর্গ

স্তন ক্যান্সারের কিছু সাধারণ লক্ষণ হলো:

১) স্তনে বা বাহুমূলে অস্বাভাবিক গাঁট অনুভব

২) স্তনের আকার বা আঙ্গিকে পরিবর্তন

৩) স্তন বা বোঁটায় অস্বাভাবিক লালচে ভাব, ব্যথা বা ফোলা

৪) বোঁটা থেকে রক্তাক্ত বা অস্বাভাবিক তরল নির্গমন

৫) ত্বকের ওপর কমলালেবুর খোসার মতো দাগ বা ভাঁজ পড়া।

এই লক্ষণগুলো দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।



প্রতিরোধ ও সচেতনতা


১) নিয়মিত জীবনযাপন এবং সচেতনতাই প্রতিরোধ করতে পারে স্তন ক্যান্সার. যেমন:

২) নিয়মিত স্ব-পরীক্ষা (Breast Self-Examination) করা

৩) প্রতি বছর চিকিৎসকের পরামর্শে ক্লিনিক্যাল পরীক্ষা

৪) ৪০ বছরের পর নিয়মিত মেমোগ্রাফি করানো

৫) সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম করা এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।

৬) ধূপাপান ও অ্যালকোহল পরিত্যাগ করা।

৭) নবজাতক সন্তানকে নিয়মিত স্তন পান (Breast Feed) করানো। 


চিকিৎসা

স্তন ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে এর পর্যায়ের উপর। সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, হরমোন থেরাপি এবং টার্গেটেড থেরাপি বর্তমানে ব্যবহার করা হয়। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে সফলতার হার অনেক বেশি।

স্তন ক্যান্সার ভয়ংকর হলেও এটি প্রতিরোধযোগ্য এবং নিয়ন্ত্রণযোগ্য রোগ। প্রাথমিক সচেতনতা, নিয়মিত পরীক্ষা এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই প্রতিটি নারীকে নিজের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে হবে



নাম: এস. এম. এম. মুসাব্বির উদ্দিন 
ইউএমসি ০৭
সেশন: ২০২০-২১
ইউনিভার্সেল মেডিকেল কলেজ

আরও খবর
6ac3b9837d6ba-051026085147.webp
এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

৫ দিন ১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে






deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

১৭ দিন ২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

২৫ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে