আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

মানুষের জীবনের অন্তিম লগ্ন

জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে, এক হাত জমির জন্য আত্মীয়-স্বজনের সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল।

মিথ্যে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে কারো সাথে প্রেমের অভিনয় করাটা ছিল ভুল।

ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বল প্রতিবেশীকে হয়রানি করাটা ছিল ভুল।

দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়াটা ছিল ভুল।

ওপরে ওঠার সিঁড়ি তৈরি করতে গিয়ে বন্ধুর সাথে প্রতারণা করাটা ছিল ভুল।

দিনের পর দিন মানুষকে অকারণে কষ্ট দেওয়াটা ছিল ভুল।

জীবনের শেষ বেলায় এসে মনে হবে, কিছু কিছু বিষয়ে ছাড় দিলে জীবনটা আজ অন্যরকম হতে পারত।

অনেক টাকা রোজগার করতে না পারলেও জীবনে খুব একটা ক্ষতি হয় না।

টাকা দিয়ে সুখ কেনা যায় না আর অন্যকে বঞ্চিত করে ভালো থাকা যায় না।

জীবনের শেষ প্রান্তে এসে মনে হবে, মানুষের দোয়া এবং আশীর্বাদই সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি।

লোকের শ্রদ্ধা আর ভালোবাসা না পাওয়াটাই হবে জীবনের সবচাইতে বড় আফসোস।

অন্তিম লগ্নে এসে কষ্ট ছাড়া একটি স্বাভাবিক মৃত্যুই হবে জীবনের শেষ চাওয়া।

মৃত্যুশয্যায় শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা জীবন প্রদীপ নিভে যাওয়া দেখতে দেখতে মনে হবে, মানুষের অভিশাপ কুড়ানোটাই ছিল এই জীবনের সবচেয়ে বড় ভুল!

লেখক: প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।

Tag
আরও খবর