বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বাঙলা সম্মিলন’ এর ৫ম পুনর্মিলনী অনুষ্ঠিত

চবি ‘বাঙলা সম্মিলন’ এর ৫ম পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।




চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘বাঙলা সম্মিলন’ এর  ৫ম পুনর্মিলনী এ মিলনমেলা  ৭ জানুয়ারি  দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল-আনন্দ র‌্যালি, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, র‌্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।  বেলা ১১ টায় চবি জারুল তলায় অনুষ্ঠিত   এ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য ও  চবি বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি বাঙলা সম্মিলনের সভাপতি কবি অভিক ওসমানের সভাপতিত্বে এবং বাঙলা সম্মিলনের কার্যকরী সভাপতি কবি ও সাংবাদিক  বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি বাংলা বিভাগের সভাপতি ড. তাসলিমা বেগম, চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ, বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আমিন, বাঙলা সম্মিলনের সাধারণ সম্পাদক জনাব জিন্না চৌধুরী ও ড. মাহমুদুল আলম। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচিত হয়। 
উপাচার্য তাঁর বক্তব্যে শীতের সকালে উপস্থিত বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আজকে পুরানো মুখগুলো একসাথে মিলিত হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একাকার হয়ে গেছে’। তিনি বলেন, ‘বাঙলা সম্মিলন আমার প্রাণের সংগঠন’। এ সংগঠনের একজন সদস্য হিসেবে তিনি গর্বিত।  উপাচার্য পুরানো সতীর্তদের কাছে পেয়ে অত্যন্ত আবেগ-আপ্লুত হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনে শত ব্যস্ততার মাঝেও বাঙলা সম্মিলনের সতীর্তদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেন মর্মে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘চবি বাংলা বিভাগ একটি সমৃদ্ধ বিভাগ, বাংলা বিভাগের কাছে আমি চির ঋণী। জীবনে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে এ বিভাগের অবদান আমি কখনও ভুলতে পারবো না’। তিনি নবীন-প্রবীন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এ সংগঠনকে আরও এগিয়ে নেয়ার আহবান জানান। তিনি  সতীর্তদেরকে সারাদিন আনন্দ-উৎসবে মেতে উঠার আহবান জানান এবং পুনর্মিলনী অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।   

আরও খবর