ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 01-10-2025 12:29:49 pm

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র তুলেছিলেন তামিম ইকবাল। বোর্ড পরিচালক হয়ে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করার ইচ্ছে ছিল জাতীয় দলের সাবেক এ অধিনায়কের। কিন্তু নির্বাচন নিয়ে গত কয়েক দিন ধরে নানা আলোচনা সমালোচনা, সমঝোতার চেষ্টা ব্যার্থ হওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দেশের সর্বকালের অন্যতম সেরা এ ব্যাটার।


বুধবার (০১ অক্টোবর) দুপুর বারোটা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। তার আগেই নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন তামিম ইকবাল। এদিন সকাল দশটা নাগাদ মিরপুরে হাজির হয়েছিলেন তিনি। তখন থেকেই জোর গুঞ্জন ছিল প্রার্থিতা প্রত্যাহার করতেই মিরপুরে হাজির হয়েছেন তামিম। শেষমেশ গুঞ্জনই সত্যি হলো। 


তামিমের মনোনয়ন প্রত্যাহারের দিনে আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। যাদের মধ্যে রয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো পরিচালক পদপ্রার্থীরা। এ প্রার্থীরা শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক আরও বেড়েছে।


এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ১৫ ক্লাবের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই দিন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে তৃতীয় বিভাগ বাছাই থেকে উঠে আসা ১৫টি ক্লাবের নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেন আদালত। আপিল করে রায় বদলাতে না পারলে ক্লাবগুলো নির্বাচনে অংশ নিতে পারবে না।


মূলত কয়েকটি ক্লাবকে বিসিবির কাউন্সিলরশিপ না দেয়ার কারণে অসন্তোষ ছিল তামিম ইকবালের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর তামিম দেশের ক্রিকেটে অবদান রাখতে চেয়েছিলেন বোর্ডে এসে। বিশেষ করে ক্রিকেট অপারেশনে সক্রিয় হওয়ার ইচ্ছা ছিল তার। গড়তে চেয়েছিলেন এক্সিলেন্স সেন্টারও, যার পরিকল্পনাও তার করা আছে বলে জানিয়েছেন নানা গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে। যেরকম এক্সিলেন্স সেন্টার আছে ভারতের বেঙ্গালুরুতে। এছাড়া দেশের স্কুল ক্রিকেটকে আবারও জাগিয়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তামিম। বোর্ডের টাকা ব্যাংকে ফেলে না রেখে টাকা বিনিয়োগের দিকে নজর দেয়ার প্রতিও ইচ্ছা ছিল তামিমের। তবে সেটা এবার আর হচ্ছে না। 


এদিকে তামিম না থাকায় নির্বাচনে পরিচালক পদ নিয়ে লড়াইয়ের চিত্র অনেকটাই বদলে যাবে। অন্য প্রার্থীদের জন্য সুযোগ বেড়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই।


আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে।


বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসেন ১০ জন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে আসেন একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় ২ জন আসেন। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি বেছে নেয়া হবে।

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫০ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে