আষাঢ়ের শীতল আবহাওয়া: স্বস্তির এক প্রশান্তি লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ১ পলাশে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম শ্রেণির নবীন বরণ ২০২৫ সম্পন্ন

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসে আলিম (উচ্চ মাধ্যমিক) শ্রেণির নবীন শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) উদ্যোগে শহীদ মালেক অডিটোরিয়ামে এই নবীনবরণ উৎসব ২০২৫ সম্পন্ন হয়। এতে এক হাজারের অধিক নবাগত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

​ক্বারী তাওহিদুল ইসলাম তানিমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। টাকসু'র ভিপি মুহাম্মদ ইকবাল কবিরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ড. হেফজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মদ মু'তাসিম বিল্লাহ শাহেদী। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন টাকসু'র জিএস মুহাম্মদ সাইদুল ইসলাম। নতুন শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপহার হিসেবে প্রদান করা হয় টি-শার্ট, ব্যাজ এবং চাবির রিং।

​প্রধান অতিথি মুহাম্মদ জাহিদুল ইসলাম তাঁর বক্তৃতায় বলেন, "আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকেই ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের মতো উত্তরসূরি উত্থিত হয়ে এই পৃথিবীকে নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।"

​প্রধান আলোচক ড. হেফজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমাদের নৈতিকতা, আদর্শ ও জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা পালন করতে হবে। লেখাপড়াসহ সকল কার্যক্রমে শৃঙ্খলাপরায়ন থাকতে হবে।"

​বিশেষ অতিথি মুহাম্মদ মু'তাসিম বিল্লাহ শাহেদী নবাগতদের অনুপ্রাণিত করে বলেন, "বিশ্বজুড়ে তা'মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা নেতৃত্ব দিচ্ছে, আগামী দিনে তোমরাও সেই অনুসারে নিজেকে গড়ে তুলবে। এবং অন্ধকারের শক্তিকে পরাভূত করবে।"

​সভাপতির বক্তব্যে মুহাম্মদ ইকবাল কবির জানান, "শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।"

​আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের জন্য ছিল উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান আকর্ষণ হিসেবে গজল পরিবেশন করেন শিল্পী অ্যাডভোকেট রুকুনুজ্জামান ও তুরাগ শিল্পীগোষ্ঠী। গজল ও ইসলামি নাট্যের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে দুপুর ১টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

Tag
আরও খবর