সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন।

তরুণ কবি শুভরাজ দে'র কবিতা “অভিনয়ের মঞ্চে আমি”

অভিনয়ের মঞ্চে আমি

— শুভরাজ দে

আমি অভিনয়ে এক অনন্য অভিনেতা...
মঞ্চ নেই, আলো নেই, করতালিও নেই।
তবু প্রতিদিন নতুন দৃশ্য, নতুন অধ্যায়,
নিজেকেই লিখি, নিজেকেই ভাঙি, আবার গড়ি।

আমার গল্পে সুখ আসে অতিথির মতো—
অল্পক্ষণ থেকে চলে যায়, রেখে যায় শূন্যতা।
কিন্তু দুঃখের ঢেউ ছিল অনন্ত মহাসমুদ্র,
যেখানে প্রতিটি স্রোত গিলে খেতো আমার হাসি।

টুইস্ট হলো: সে সমুদ্র আজ আর নেই।
জল শুকিয়েছে, শান্তি নেই, প্রশান্তি নেই।
ভেতরে এখন কেবল উথালপাথাল ধুলোঝড়,
যার প্রতিটি কণা মনে আঁচড় কাটে,
যেন অদৃশ্য আগুনে পুড়ে যায় আত্মার ভেতর।

তবু আমি অভিনয় করি—
মুখে হাসি, চোখে স্বপ্ন, হৃদয়ে ঝড়।
কারণ এ জীবনের মঞ্চে থামা যায় না,
এখানে পর্দা পড়ে না,
শুধু চলতে থাকে অন্তহীন নাটক,
যেখানে আমি নায়কও, খলনায়কও—
একই সাথে দর্শক আর অভিনয়শিল্পী।