নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

বিসিএস পরীক্ষায় যাতায়াতের জন্য ইবি শিবিরের পরিবহন সুবিধার আবেদন

মাহফুজুল হক পিয়াস, ইবি:

আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। পরীক্ষার কেন্দ্র ঢাকায় হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পরিবহন সুবিধার আবেদন জানিয়েছে শাখা শিবির।


সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের কাছে আবেদনপত্র জমা দেন শাখা শিবিরের সভাপতি মু.মাহমুদুল হাসান ও ছাত্র অধিকার সম্পাদক জাকারিয়া হোসাইন। পরে একই দাবির কথা তারা উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকেও অবহিত করেন।


আবেদনে বলা হয়, আসন্ন বিশেষ বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। ব্যক্তিগত উদ্যোগে এত শিক্ষার্থীর ঢাকায় যাতায়াত একদিকে যেমন ব্যয়বহুল, অন্যদিকে তা অত্যন্ত কষ্টসাধ্যও। শিক্ষার্থীদের এই মুহূর্তে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী হওয়া উচিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করে, তবে শিক্ষার্থীরা মানসিক চাপমুক্ত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।


শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, "আসন্ন ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটির কেন্দ্র ঢাকায় হওয়ায় এই বিশাল সংখ্যক পরীক্ষার্থীর একযোগে ঢাকায় যাতায়াত পরিবহন সমস্যার সৃষ্টি করেছে।

ব্যক্তিগত উদ্যোগে এত সংখ্যক শিক্ষার্থীর ঢাকায় যাওয়া একদিকে যেমন অত্যন্ত ব্যয়বহুল, তেমনি এটি অনেক কষ্টসাধ্যও। এই মুহূর্তে শিক্ষার্থীদের সম্পূর্ণ মনোযোগ পরীক্ষার প্রস্তুতির দিকে থাকা উচিত। তাই, আমরা মনে করি—পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা প্রদান করা একান্ত জরুরি। শিক্ষার্থীদের মানসিক চাপ কমিয়ে পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণে এটি সহায়তা করবে।

এই প্রয়োজনীয়তা অনুভব করে, আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে গতকাল পরিবহন প্রশাসক মহোদয়ের সাথে সাক্ষাৎ করি এবং আমাদের দাবিটি তুলে ধরি। পরবর্তীতে, মাননীয় ভিসি স্যারের কাছেও আমরা একই দাবির কথা জানিয়েছি। স্যার আমাদের দাবি পূরণের বিষয়ে আশ্বস্ত করেছেন। আমরা আশা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুত এই বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।"

আরও খবর