বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা সার্টিফিকেট নয়, মানুষের প্রতি ভালোবাসাই প্রকৃত নেতৃত্বের অলংকার'—অ্যাডভোকেট জসিম উদ্দিন জাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত ৩৮ পরিবারে আর্থিক সহায়তা প্রণোদনার বীজ বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহে বাধা ও সাংবাদিককে হত্যার হুমকি কক্সবাজারে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ একাধিক থানায় ৬ মামলার আসামীসহ ২ মা/দ/ক কারবারি আটক। দিনাজপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন লোহাগাড়ার বিভিন্ন সড়কের এখনো বেহাল দশা, জনদুর্ভোগ চরমে হিঙ্গুলী ইউনিয়ন শ্রমিকদলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি আলমগীর, সম্পাদক হুমায়ুন হাতিয়ায় পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফাজিল অনার্স পরীক্ষার্থীদের নিয়ে তা'মীরুল মিল্লাতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম ইসলামী যুব মজলিসের দেশব্যাপী দাওয়াতী ক্যাম্পেইন উপলক্ষে বড়লেখায় যুব সমাবেশ শার্শার ​বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা

বড়লেখায় ফেসবুকে অপপ্রচার : সংবাদ সম্মেলন করে পৌর বিএনপির প্রতিবাদ

বড়লেখা পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে জড়িয়ে ‘বড়লেখা নিউজ’ নামক একটি ফেসবুক পেইজে অপপ্রচারের কারণে প্রতিবাদ সভা করেছে পৌর বিএনপি। সোমবার রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুয়া আইডি থেকে পোষ্ট করা মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন বলেন, বড়লেখা পৌরসভার  ৯টি ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য পৌর বিএনপি বর্ধিত সভা করেছে। প্রত্যেক পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সহ সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা করেছে।  শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালনের ব্যাপারে পৌর বিএনপি হিন্দু ভাইদের যেকোনে সমস্যায় সহযোগিতা প্রদানের লক্ষ্যে কাজ করছে। কিন্ত পরিতাপের বিষয়, ২৭ সেপ্টেম্বর ‘বড়লেখা নিউজ’ নামক একটি ফেসবুক পেইজ থেকে পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আমি আব্দুল হাফিজ ললন ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে জড়িয়ে ১৩২টি পূজামন্ডপের জি.আর চাল বরাদ্দে সিন্ডেকেট করার অভিযোগ তোলা হয়। যা সম্পুর্ণ কাল্পনিক, মিথ্যা, বানোয়াট। দেশব্যাপি বিএনপিকে জনসাধারণের কাছে হেয়প্রতিপন্ন করতে যে গোষ্ঠী অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই অপপ্রচারও তাদেরই দোসরদের কাজ। 

আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, পৌর বিএনপির কেউ পূজামন্ডপের জি.আর চাল ক্রয়-বিক্রয়ে জড়িত নন, সিন্ডিকেট করার প্রশ্নই আসে না। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ফেক আইডি থেকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ফেসবুক আইডি থেকে মৌলবাদী গোষ্ঠী এসব অপপ্রচারে লিপ্ত রয়েছে। বড়লেখা পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধেও ‘বড়লেখা নিউজ’  পেইজসহ ফেক আইডি থেকে মিথ্যাচার করা হচ্ছে। পৌর বিএনপি এসব জঘন্য অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। পাশাপাশি অপপ্রচারে লিপ্ত ফেক আইডি ব্যবহারকারীদের সনাক্তপূর্বক আইনি ব্যবস্থাগ্রহণের জোর দাবি জানান।  

সংবাদ সম্মেলনে এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ। উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হাসান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সাবেক সদস্য সাইফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজ উদ্দিন বলাই প্রমুখ।
আরও খবর