ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

লক্ষ্যভিত্তিক শিক্ষার দিকনির্দেশনা ও গুরুত্ব তুলে ধরলেন সাতক্ষীরার জেলা প্রশাসক

লক্ষ্যভিত্তিক শিক্ষার দিকনির্দেশনা ও গুরুত্ব তুলে ধরলেন সাতক্ষীরার জেলা প্রশাসক

সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের উদ্দেশ্যে লক্ষ্যভিত্তিক শিক্ষার দিকনির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ বাংলো সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মিট দ্যা স্টুডেন্টস’ শীর্ষক অনুষ্ঠান।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন—

“পরিকল্পনা ছাড়া কেউই লক্ষ্য পূরণ করতে পারে না। লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী পরিকল্পনা, প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্য অর্জন সম্ভব।”


তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের শিক্ষা জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং পরিবর্তনশীল সময়ের সাথে যুগোপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।


এসময় জেলা প্রশাসক আরও ঘোষণা দেন—


৭০% উপস্থিতি ছাড়া শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে না।


কাম্য শিক্ষার্থী সংখ্যা পূরণে ব্যর্থ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে সমজাতীয় প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা হবে।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।

এছাড়া উপস্থিত ছিলেন—

জেলা পরিষদ সাতক্ষীরার প্রধান নির্বাহী এস এম মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সফিকুল ইসলাম বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন, কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনসহ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধিজন।


শিক্ষার্থী ও শিক্ষকরা মনে করেন, এই আয়োজন শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ ও গুণগত শিক্ষা অর্জনে নতুন দিক উন্মোচন করবে।

আরও খবর