সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝাটিকা মিছিল থেকে আটক--৪

বরিশাল নগরীতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। রোববার রাত ৮ টার নিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মীনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক এলাকায় আকস্মিক এ ঝটিকা মিছিল বের করে সংগঠনটি। এসময় তাদের ধাওয়া করে ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। প্রতক্ষদর্শীরা জানান, রাত ৮ টার দিনে নথুল্লাবাস বাসস্টান্ড সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে থেকে আকস্মিক মশাল মিছিল বের করে আওয়ামী লীগ নেতা কর্মীরা। এসময় তারা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এমন স্লোগানসহ প্রধান উপদেষ্ঠা ড. মো: ইউনুছের বিরুদ্ধে নানান স্লোগান দেন। এক মিনিট ধরে চলা মিছিলটি নথুল্লাবাস বাসস্টান্ডের দিবে অগ্রসর হলে ঘটনাস্থলে থাকা ছাত্র জনতা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।এ সময় পালানোর সময় ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্র জনতা। আটকৃতরা হলো ৩০নং ওয়ার্ডর বাসিন্দা সাহাদাৎ হোসেন, দক্ষিন চহটা গ্রামের মো : জাকির হোসেন, বানারীপাড়ার চাখার এলাকার সজিব হাওলাদার এবয় বাইশালী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের মো : শাহীন শেখ।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : আবদুল্লাহ আল মামুন বলেন, মিছিল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে খোজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। এদিকে গত ৫ আগেস্টের পর থেকে আত্মগোপনে ছিলো আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতা কর্মীরা। এতোদিন বরিশালে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা যায়নি।
আরও খবর