ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বরণ করে নিলো ইসলামী বিশ্ববিদ্যালয়

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পাঁচ অনুষদের নবীণ শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর)) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


ধর্মীয়গ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনা, জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অতিথি ও নবীনদের ফুল ও ব্যতিক্রম সাহিত্য সংসদের গানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক তথ্য সম্বলিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। 


এসময় গুচ্ছ ভর্তি পরীক্ষায় 'এ’ ইউনিটে ৭ম স্থান অধিকারকারী মাহমুদ মোস্তাক ফরহাদ ও ‘বি’ ইউনিটে ৩য় স্থান অধিকারকারী  হাসনাত মাওলা চৌধুরীকে পুরস্কৃত করা হয়।  


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এসময় রেজিস্ট্রার ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রোকসানা মিলি, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন। 


এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক- কর্মকর্তা ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃত্ববৃন্দসহ সহস্রাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 



আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ বিভাগের প্রভাষক হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম দিনের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজক কমিটির  আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা এ বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। তোমরা অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছো। তোমাদের লক্ষ্য অর্জনে নির্ভীক চিত্তে নৈতিকতার সাথে এগিয়ে যাবে। দীর্ঘ এ পথচলায় ক্লান্ত হলেও তোমরা থামবে না।”


অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকটসহ নানা সমস্যা রয়েছে। যেখানে ১,০৮০ জন শিক্ষক থাকার কথা, সেখানে মাত্র ৪০৬ জন শিক্ষক দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় চলছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণা ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই ছাত্র সংসদ গঠনের উদ্যোগ নিয়েছে। আমি ইউজিসি চেয়ারম্যানকে অনুরোধ করব, তিনি যেন এসব বিষয়ে নজর দেন, যাতে আমাদের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পায় এবং আমরা এশিয়া ও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনে কোনো বিলম্ব না হয় তার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন।”


নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই ("There is not an alternative to hard work")। যারা কঠোর পরিশ্রম করতে জানে না, তারা সফলতাকে ছুঁতে পারে না। তোমার ঘর হবে শ্রেণিকক্ষ, তোমার ভালোবাসার মানুষ হবে শিক্ষক, তোমার সবচেয়ে বড় সম্মানিত মানুষ হবে তোমার শিক্ষক এবং তোমার সবচেয়ে নিরাপদ ও জ্ঞানের চর্চার জায়গা হবে তোমার লাইব্রেরি। তোমার সময় কাটবে এই তিনটি অঙ্গনে। এর বাইরে সময় কাটালে তুমি ব্যর্থ হবে। আমি যতদিন ভাইস চ্যান্সেলর হিসেবে আছি, আমার সকল কাজ, আমার সকল পরিশ্রম তোমাদের উদ্দেশ্যে নিবেদিত হবে। এর মাধ্যমে আমরা উন্নত বাংলাদেশ গড়বো।”


নবীনদের উদ্দেশ্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, “তোমাদের দিকে তাকিয়ে আমার আশা জাগে। তোমরা এমন কিছু অর্জন করেছ যা আমরা বা আমাদের বন্ধুরা, আমাদের সহকর্মীরা পারেনি। তোমরা তোমাদের নিজেদের তৈরি করেছ, তাই বলছি, হারিয়ে যেও না ("Don't be lost")। সুন্দরভাবে দেশের দিকে তাকাও, সুন্দর দেশ উপহার দাও, তোমাদের মেধা নিয়ে এগিয়ে যাও।


আমি যখন ছাত্র ছিলাম, তোমাদের বয়সী ছিলাম, তখন কিন্তু তোমাদের মতো এত সুযোগ বা প্রস্তুতি আমাদের ছিল না। তোমাদের চোখের সামনে বিশ্ব প্রতিদিন নতুন করে তৈরি হচ্ছে। এজন্য তোমাদের দায়িত্ব অনেক বেশি।”


শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “যখন আপনারা শিক্ষাদান করবেন, তখন আপনাদের মনে রাখতে হবে, আপনার সামনে যে ছাত্রটি বসে আছে, আপনিও একদিন তাদের মতোই এই বেঞ্চে বসে ছিলেন। আপনাদের যতটুকুই ক্ষমতা থাক, আপনারা সাধ্যমতো দেবার চেষ্টা করবেন।”

আরও খবর