সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে ব্যাটারিচালিত রিকসা বন্ধের দাবিতে প্যাডেলচালিত রিকসা শ্রমিকদের বিক্ষোভ

বরিশালে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা।আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে পায়ে চালিত রিকশা শ্রমিকরা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করে বলেন- বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক যেমন সদর রোড, লাইন রোড, কাকলির বাড়ি রোড, চকরাবাদ রোড, গিয়ারখালী রোডসহ বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত রিকশার আধিপত্য দিন দিন বেড়ে চলেছে। এর ফলে পায়ে চালিত রিকশা শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন এবং তাদের ন্যায্য আয়ের পথ সংকুচিত হচ্ছে। শ্রমিকরা আরও বলেন, ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ থাকলেও কিছু প্রভাবশালী মহলের যোগসাজশে তা শহরের সড়কে চলাচল করছে। এতে শুধু শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং নগরীতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ সময় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়- নগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধ করতে হবে। পায়ে চালিত রিকশা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। বিকল্প কর্মসংস্থানের সুযোগ না দেয়া পর্যন্ত ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করতে হবে। মানববন্ধন শেষে শ্রমিকরা বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে আবেদন করেও কার্যকর পদক্ষেপ না পাওয়ায় তারা রাস্তায় নেমেছেন। সবশেষ বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
আরও খবর