অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

বেচাকেনায় মিথ্যা শপথ করা গুনাহ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-01-2023 12:18:55 am

◾ ড. এ এন এম মাসউদুর রহমান


ব্যবসা-বাণিজ্য উপার্জনের উত্তম পন্থা। তাই বেচাকেনা স্বাভাবিক নিয়মে হওয়াই বাঞ্ছনীয়। শপথ ব্যক্তিকে দায়িত্ববান করে এবং কাজকে আরও আস্থাপূর্ণ করে, যদি তা সত্য শপথ হয়। কিন্তু মিথ্যা শপথ করে বেচাকেনা করার পরিণাম খুবই ভয়াবহ। মহানবী (সা.) বলেন, ‘তোমরা ব্যবসা-বাণিজ্যে শপথ করা থেকে বিরত থাকো। কারণ, শপথ পণ্যদ্রব্য বিপণনে ভূমিকা রাখলেও তা উপার্জনের বরকত নষ্ট করে দেয়।’ (বুখারি) 


মহানবী (সা.) আরও বলেন, ‘যে ব্যক্তি নিজের শপথ দিয়ে কোনো মুসলিমের অধিকার হরণ করে, সে ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব ও জান্নাত হারাম করে দেন।’ (মুসলিম) 


মিথ্যা শপথ করা কবিরা গুনাহ। মহানবী (সা.) বলেন, ‘কবিরা গুনাহগুলো হচ্ছে—আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা…মিথ্যা শপথ করা।’ (বুখারি)


মিথ্যা শপথের ব্যাপারে আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর প্রতিশ্রুতি এবং তাদের শপথকে স্বল্পমূল্যে বিক্রি করে, আখেরাতে তাদের কোনো অংশ নেই। আর তাদের সঙ্গে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না। তাদের প্রতি করুণার দৃষ্টি দেবেন না। তাদের পরিশুদ্ধ করবেন না। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।’ (সুরা আলে ইমরান: ৭৭)


মহানবী (সা.) বলেন, ‘তিন শ্রেণির ব্যক্তির সঙ্গে আখিরাতে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না। তারা হলো টাখনুর নিচে কাপড় পরিধানকারী, দানের খোঁটা দানকারী এবং ব্যবসায় মিথ্যা শপথকারী।’ (মুসলিম)


উদাহরণ হিসেবে হাদিসে বলা হয়েছে, ‘আসরের পর এক ব্যক্তি তার পণ্য সম্পর্কে শপথ করে বলল, তাকে পণ্যটি এত মূল্যে দেওয়া হয়েছে। ক্রেতা তার কথা বিশ্বাস করল। অথচ সে ছিল মিথ্যাবাদী।’ (আবু দাউদ) 


লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও খবর
6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

১২ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

১৪ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৬৬ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১৪২ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে