রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

জুলাই সনদ বাস্তবায়নে আগামীর পথরেখা তৈরি হবে: আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-09-2025 02:55:01 pm

ছবি-দেশচিত্র

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর পথরেখা তৈরি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর ড. আলী রীয়াজ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।


ড. আলী রীয়াজ বলেন, দুয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট থাকলেও ৮৪টি বিষয়ের অধিকাংশ বিষয়েই দলগুলো একমত হয়েছে। তার মানে এক ধরনের রাজনৈতিক ঐকমত্য হয়েছে।


বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।


জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, ৩১ জুলাই আনুষ্ঠানিক বৈঠক শেষ হলেও সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। বিশেষ করে অঙ্গীকারনামা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা হয়েছে।


এ নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের ২ সাবেক বিচারপতি, তিনজন আইনজীবী ও ২ জন আইনের শিক্ষক মতামত দিয়েছেন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও পরামর্শ করা হয়েছে বলে জানান তিনি।


আলী রীয়াজ বলেন, এ প্রক্রিয়ায় কমিশন আসলে নিজের পক্ষ থেকে কিছু চাপিয়ে দিতে চায় না। অনেকে বলেছেন কিছু বিষয়ো এ সরকারও বাস্তবায়ন করতে পারে। তবে আজ আলোচনা শেষে সব রাজনৈতিক দলোর অবস্থান সরকারকে জানাতে পারবো। সে বিষয়টি যত দ্রুত সম্পন্ন করতে পারবো, তত দ্রুত সরকারের কাছে পৌঁছে দিতে দেয়া সম্ভব হবে।


তিনি প্রতিটি রাজনৈতিক দলের অব্যাহত ও দৃঢ় সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানান।


বৈঠকে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে