নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় ভেজাল সার-খাদ্য কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

সাতক্ষীরার বিনেরপোতা বিসিক শিল্পনগরীতে ভেজাল প্রাণি ও মাছের খাবার এবং কৃষিতে ব্যবহৃত সার তৈরির অভিযোগে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়।


বুধবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও উপজেলা কৃষি দপ্তরের একটি টিম যৌথভাবে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয়। অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল পণ্য ও মিশ্রণ তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ২ বস্তা ফিস জেল, ৬০ বস্তা সালফার, ৮৫ কার্টুন টপজিংক, ৬০ কার্টুন ইকোজিংক প্লাস, ২০ কার্টুন ওয়াটার ক্লেয়ারসহ নানা ধরনের ভেজাল সার ও মাছের খাবার।


অভিযুক্ত রফিকুল ইসলাম (৫৩) সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা এবং তিনি রুস্তম আলী সরদারের ছেলে।


সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন মোল্যা জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ভেজাল সার ও খাদ্য উৎপাদন করে আসছিলেন। এতে কৃষি উৎপাদন, মাছ ও প্রাণির স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। এ কারণে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং জব্দকৃত মালামাল ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হয়।


সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, কৃত্রিম উপাদান মিশ্রিত সার ও খাদ্য কৃষি জমির ক্ষতি করে এবং প্রাণি ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। তিনি আরও জানান, জব্দকৃত সব মালামাল বিসিক শিল্পনগরীতে সংরক্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে সেগুলো ধ্বংস করা হবে।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম বলেন, ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনের আওতায় রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার অবৈধ কারখানাটি সিলগালা করা হয়েছে যাতে ভবিষ্যতে আর ভেজাল উৎপাদন চালাতে না পারে।


এ অভিযানে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, প্রশাসনের এমন উদ্যোগে ভেজাল সার ও খাদ্য উৎপাদন বন্ধ হবে এবং কৃষকরা আসল ও মানসম্মত পণ্য ব্যবহার করতে পারবেন।

Tag
আরও খবর