নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শার্শায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি সভাপতি হাসান জহিরের নেতৃত্বে লিফলেট বিতরণ

শার্শায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি সভাপতি হাসান জহিরের নেতৃত্বে লিফলেট বিতরণ রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাভারন এলাকায় ৩১ দফার গুরুত্ব তুলে ধরে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যই লিফলেট বিতরণ করা হচ্ছে । স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে।এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, আহম্মদ আলী শাহিন,আব্দুস সাত্তার,যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাসক মামুনুর রশীদ,সহ সাংগঠনিক আব্দুর রউফ মন্ঠু, আনোয়ার হোসেন বাবু,স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা,মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন,শার্শা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল,নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম,ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান,লক্ষনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ মোহাম্মদ আলী,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক ওলিয়ার রহমান,ছাত্র বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন,আব্দুর রশিদ,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন,যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন, ,ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।
আরও খবর