নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় ভুয়া শিক্ষার্থী দেখিয়ে উপবৃত্তি আত্মসাতের অভিযোগ


সাতক্ষীরার সদর উপজেলার দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তফুরা খাতুনের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, তিনি অন্য শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থীদের নাম নিজের বিদ্যালয়ে ভর্তি দেখিয়ে দীর্ঘদিন ধরে সরকারি উপবৃত্তির টাকা আত্মসাৎ করে আসছেন।


সরেজমিন অনুসন্ধান: দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অনেক শিক্ষার্থীর নাম হাজিরা খাতায় থাকলেও তারা কখনোই ক্লাস করে না। শুধু তাদের নামে নিয়মিত উপবৃত্তির টাকা উত্তোলন করা হচ্ছে। অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীর নাম ব্যবহার শহরের নবারুণ মোড়ে অবস্থিত একরা একাডেমিতে খোঁজ নিয়ে জানা যায়—জালসান রহমান তিশা নামে এক শিক্ষার্থীকে দক্ষিণ সুলতানপুর বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী দেখানো হয়েছে। অথচ সে একরা একাডেমির নিয়মিত ছাত্রী। তবুও তার নামে সরকারি উপবৃত্তির টাকা তোলা হচ্ছে। একইভাবে একরা একাডেমির নিয়মিত ছাত্র আব্দুর রহমানকেও দক্ষিণ সুলতানপুর বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেখানো হয়েছে।


এমনকি খাদিজা খাতুন, আশিকুর রহমান, আবরার ওয়াসীফ, সাদিকুল, রুম্মান, ফিরদাউস রহমান, শাম্মি আক্তার তানহা, মীম, সুয়াজ, সাইয়ারা হক, শ্রেয়শী, ইব্রাহিম, সাবিনা, সামিউল, নাজিফা তানজিহাসহ বহু শিক্ষার্থীকে দক্ষিণ সুলতানপুর বিদ্যালয়ে ভর্তি দেখিয়ে টাকা তোলা হলেও তারা শহরের একরা একাডেমি, রসুলপুর মাদ্রাসা, নবজীবন স্কুল, পি.এন. স্কুল, বিআইএএম স্কুল, মাদার তেরেসা কিন্ডারগার্টেন, টাউন সুলতানপুরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী।


অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ অভিভাবকরা অভিযোগ করেন—প্রধান শিক্ষিকা তফুরা খাতুন সহকারী শিক্ষিকা নাহিদ সুলতানাকে সাথে নিয়ে যোগসাজশে এই অপকর্ম চালিয়ে যাচ্ছেন। নাহিদ সুলতানা শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ভয়ভীতি দেখান বলেও অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষিকার স্বীকারোক্তি বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকা তফুরা খাতুনের কাছে জানতে চাইলে তিনি অকপটে স্বীকার করেন—“আমার বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় আমি এই কাজ করেছি। ভুল হয়ে থাকলে ভবিষ্যতে আর করব না।”


প্রশাসনের বক্তব্য প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা প্রবীর মণ্ডল এ বিষয়ে বলেন, “মানবিক কারণে হয়তো প্রধান শিক্ষিকা এদিক-সেদিক করেছেন। তবে আমরা বিষয়টি যাচাই করে দেখব।” তিনি আরও জানান, দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাস্তবে হাতেগোনা ৪০-৪৫ জন শিক্ষার্থী আছে। এদিকে সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “এ ধরনের কর্মকাণ্ড কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এলাকাবাসীর দাবি সচেতন এলাকাবাসী অবিলম্বে অভিযুক্ত প্রধান শিক্ষিকা তফুরা খাতুন ও সহকারী শিক্ষিকা নাহিদ সুলতানার বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


Tag
আরও খবর