শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প মাদারীপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক: আক্রান্ত ৩৬৫ ছাড়িয়েছে ভিসা জট কাটেনি, যাত্রী সংকটে স্থবির দেশের বৃহত্তম স্থলবন্দর মাওলানা নাসির উদ্দীন মাতুব্বরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা প্রকাশ ১৩তম সিটি করপোরেশন হলো বগুড়া, গেজেট প্রকাশ জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই ফেনসিডিলের ‘হোম ডেলিভারি’ থামাল র‍্যাব: চৌগাছায় ২১১ বোতলসহ গ্রেফতার ২, প্রাইভেটকার জব্দ ভবন নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মধুপুর শিল্প ও বণিক সমিতির সংবাদ সম্মেলন শোকের ছায়ায় চরম্বা: হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে মাওলানা আবুল কাসেমের দাফন সম্পন্ন নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান গোয়ালন্দে ওলামায়ে কেরামদের অংশগ্রহণে জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও বীমা দাবি পরিশোধ শ্যামনগর বুড়িগেয়ালিনী সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন তরুণদের মাঝেও বাড়ছে কোলন ক্যানসার, ঝুঁকি কমাবেন যেসব উপায়ে টানা ৪ দিন অতিভারী বৃষ্টির আভাস রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : শামা ওবায়েদ ফারাক্কা দিবস যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ‎সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধ আটক ৩, উদ্ধার ৪ জেলে গলাচিপায় ১৫শ পিস ইয়াবাসহ নারীসহ আটক ৪

ঈদ-ই মিলাদুন্নবী(সা:) উপলক্ষে শান্তিগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পবিত্র ঈদ-ই মিলাদন্নবী(সা:) উপলক্ষে মহানবী হযরত মোহাম্মদ(সা:) এঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভ্যাটেনারী সার্জন ডা: সেলিম রেজা। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এমসি মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ মিয়া। সভায় আরও বক্তব্য রাখেন বগলাখারা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিয়াউর রহমান, ডুংরিয়া হাজী জয়নুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফেদাউর রহমান, পাগলা দক্ষিণ কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মারিফত উল্লাহ, পাগলা পশ্চিম পাড়া ইমদাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আতীকুল হক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবীর। আলোচনা সভার পূর্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বীরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ মাওলানা ওয়াসিম উদ্দিন। এসময় উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া পাগলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতী মুনাজির আহমদ।
আরও খবর