আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

জুলাইয়ের ইতিহাস

জাকির হোসেন ( Contributor )

প্রকাশের সময়: 04-09-2025 11:17:18 pm

জুলাই

----------------------------------

শব্দটি মাত্র তিন অক্ষরের।

তবে এ ইতিহাস

হাজার বছরের।

এ ইতিহাস ছেলেহারা মায়ের

এ ইতিহাস এতিম সন্তানের

এ ইতিহাস নিপীড়িত মানুষের ।

সংগ্রাম

আবেগহীন এক শব্দ ।

তবে এর মর্মে জড়িত হাজারো

ব্যাথা

হাজারো কান্না

হাজারো চিৎকার।

এর ইতিহাস শত বর্ষ পুরনো

এর ইতিহাস রক্ত জড়ানো

এর ইতিহাস ষোলো কোটি নিপীড়িত মানুষের

দগ্ধ হৃদয়ের গোপন পাতায়

মোড়ানো।

নবীন প্রজন্ম।

আমরা ধু ধু পলাশীর প্রান্তর দেখিনি

প্রীতিলতার আত্মত্যাগ দেখিনি

বায়ান্নর শহীদের নিথর দেহ দেখিনি

উনসত্তরের মিছিল দেখিনি

দেখিনি একাত্তরের কালরাত

শুনিনি জ্বলন্ত গ্রামের পাশে

শোকীনীর আর্ত চিৎকার

তবে আমরা দেখেছি চব্বিশ

আমরা সালাম-বরকতকে দেখিনি

দেখেছি আবু সাইদকে

আমরা ভাগীরথীকে দেখিনি

দেখেছি ইয়ামিন-মুগ্ধকে

দেখেছি মার্চ টু ঢাকা

শুনেছি ৩৬শে জুলাই এর

স্বাধীনতার স্লোগান ।

তৈরি থেকো বর্বর শ্রেনী

তৈরি থেকো শাসক শত্রুরা।

এ নিষ্ঠুর গল্প বুকে নিয়ে

আমরাও লিখবো ।

নতুন ইতিহাস।


রচয়িতা: শারিকা সুবা অথৈ, শিক্ষার্থী, কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল।

Tag
আরও খবর

deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

২২ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে