নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দিনাজপুরে ২,২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর আলম কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত গৌরীপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা আকরাম হোসেন

শার্শায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

শার্শায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা চত্বর মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি। সমাবেশে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বলেন, “শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। দেশের সংকটময় সময়ে তিনি জনগণের অধিকার রক্ষায় বিএনপি গঠন করেন। আজ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছি।” র‍্যালি ও সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ খাইরুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, সিনিয়র সম্পাদক এডভোকেট মোঃ মোস্তফা কামাল মিন্টু ও লিটন, সংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান বাবু এবং মোঃ সালাউদ্দিন। যুবদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজ জোহা সেলিম। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম রিপন এবং সদস্য সচিব মোঃ সেলিম হোসেন আশাও সভায় যোগ দেন। এছাড়া কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শ্রমিক দলের হান্নান, মহিলা দল, মৎস্যজীবী দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও খবর