বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান


বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ছাত্রদল। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টায় ববি ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট সংলগ্ন পুকুর পরিষ্কার করে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।


জনভোগান্তি এড়াতে র‍্যালি বা শোডাউন না করে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ছাত্রদল নেতারা। তারা বলেন, দেশব্যাপী মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে তারা এমন একটি জনহিতকর কাজে অংশ নিয়েছেন।


এ প্রসঙ্গে ছাত্রদলের সাবেক সদস্য শাওন হোসেন বলেন, "বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং দেশের জন্য কাজ করার এই ধারা আমরা নিয়মিত চালিয়ে যাব।"


বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আজমাইন সাকিব বলেন, "র‍্যালি বা শোডাউন করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর পরিবর্তে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আজ আমরা পুকুর পরিষ্কারের অভিযান চালিয়েছি, এবং ভবিষ্যতেও ববি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কল্যাণমূলক কাজে যুক্ত থাকবে।"


আরও খবর