নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১২ই রবিউল আউয়াল : ঈদে মিলাদুন্নবী পালনে দেশজুড়ে প্রস্তুত।

আগামী ১২ই রবিউল আউয়াল (ঈদে মিলাদুন্নবী) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে এ দিনটি মুসলিম উম্মাহর কাছে গভীর তাৎপর্যপূর্ণ।

ইতোমধ্যেই দিবসটি ঘিরে রাজধানী ঢাকা ও সারাদেশে প্রস্তুতি শুরু হয়েছে। মসজিদ-মাদরাসা, খানকা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হচ্ছে কুরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা।

জাতীয় পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দিনব্যাপী আয়োজন থাকবে। সেখানে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা, হামদ-নাত পরিবেশনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত। একইসঙ্গে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগেও কর্মসূচি পালিত হবে।

আব্বাসিয়া দরবার শরীফের গদিনিশীন পীরে ত্বরিকত শাহ সুফী আব্দুল করিম আল কাদেরী সাহেব বলেন—  ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের জন্য আনন্দ ও শিক্ষা দুটিই বয়ে আনে। ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সাঃ) সারা বিশ্বের মুসলমানরা উৎযাপন করেন। এ দিনটি শুধু উৎসব নয়, বরং প্রিয়নবীর (সা.) জীবনাদর্শকে স্মরণ করে তা বাস্তব জীবনে অনুসরণের শপথ নেওয়ার দিন। নবীজির (সাঃ) দয়া, ন্যায়, সততা ও মানবসেবার শিক্ষা মুসলমানদের জীবনে আলো ছড়িয়ে দিক—এই দোয়া করি।

প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ইসলামিক সংগঠন ও তরিকতপন্থী অনুসারীরা রাজধানী ও অন্যান্য শহরে জশনে জুলুস বের করার ঘোষণা দিয়েছে। দিবসটিকে ঘিরে রাস্তাঘাট, মসজিদ ও জনবহুল স্থানে আলোকসজ্জা করা হচ্ছে।

ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন, ঈদে মিলাদুন্নবী শুধুই আনন্দের দিন নয়; বরং নবীজির (সা.) আদর্শ ও সুন্নাহর প্রতি নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সুযোগ। দেশের বিজ্ঞ আলেমদের মতে, নবীজির দয়া, ন্যায়বিচার ও মানবকল্যাণের জীবনাদর্শ বর্তমান সমাজেও অনুসরণ করা সময়ের দাবি। ঞ
আরও খবর