রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

‘মিল্লাত বার্তা’র নবম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত।

মোড়ক উন্মোচন এর মুহূর্ত

তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’র সাংবাদিক ফোরামের নিয়মিত প্রকাশনা ‘মিল্লাত বার্তা’-র নবম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫ইং) মাদ্রাসা প্রাঙ্গণের শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামের সামনে এ মোড়ক উন্মোচন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সালমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাকসুর (তা'মীরুল মিল্লাত ছাত্র সংসদ) ভিপি মোহাম্মদ ইকবাল কবির। আরও উপস্থিত ছিলেন টাকসুর বায়তুল মাল সম্পাদক মর্তুজা হাসান ফুয়াদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং মাদ্রাসা বিষয়ক সম্পাদক আবু রায়হান।

সাংবাদিক ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফোরামের পরিচালক মাহমুদুল হাসান, সহকারী পরিচালক মো. সাব্বির হোসাইন, অফিস সম্পাদক রাইহান উদ্দিন ও আইটি সম্পাদক আব্দুল্লাহ আল গালিব।

প্রকাশিত নবম সংখ্যায় তা'মীরুল মিল্লাত মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিশ্লেষণাত্মক প্রতিবেদন স্থান পেয়েছে। একই সঙ্গে জুলাইয়ের গণঅভ্যুত্থান, আন্তর্জাতিক অঙ্গনের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ খবর ও জাতীয় ঘটনাবলিকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে।

মিল্লাত সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ‘মিল্লাত বার্তা’ শুধু একটি মুখপত্র নয়; বরং এটি শিক্ষার্থীদের চিন্তা, বিশ্লেষণ ও লেখনিশক্তিকে বিকশিত করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।


আরও খবর