ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলন করা ৫শ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলন করা ৫শ ঘনফুট বালু জব্দ করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এর সহযোগিতায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলাধীন অইজারাকৃত বালু মহালসমূহে অভিযান পরিচালনা করে আনুমানিক ৫শ ঘনফুট বালু জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, এলাকার পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকার কথাও জানান তিনি। ইউএনও আরো বলেন, কিছু দিন আগে বালু উত্তোলনের সম্ভাব্য স্থানে আমরা লাল পতাকা লাগিয়ে বাঁশের ব্যারিকেডের মাধ্যমে ট্রাক চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছিলাম। তিনি নদী, পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা এবং কৃষি জমি সুরক্ষার স্বার্থে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ মেনে চলার জন্য উপজেলার সর্বস্তরের জনসাধারণকে অনুরোধ করেন।
Tag
আরও খবর