রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল

মেঘ ভাঙ্গা বৃষ্টি বা মেঘ বিষ্ফোরন বা ক্লাউডবার্স্ট কি?

সম্প্রতি পাকিস্তানে  বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় ক্লাউডবার্স্ট শব্দটি  উঠে এসেছে। আসলে ক্লাউডবার্স্ট বা মেঘ ভাঙ্গা বৃষ্টি কি? আসুন জেনে নেই

ক্লাউডবার্স্ট (Cloud Burst) বা মেঘ ভাঙ্গা বৃষ্টি হলো এক ধরনের স্বল্প সময়ে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত। সাধারণ বৃষ্টির তুলনায় এটি অনেক বেশি ঘন এবং স্বল্প সময়ে বিপুল পরিমাণ পানি ঝরে পড়ে। সাধারণত প্রতি ঘণ্টায় ১০০ মিমি বা তার বেশি বৃষ্টি হলে তাকে ক্লাউডবার্স্ট বলা হয়।


কীভাবে ক্লাউডবার্স্ট তৈরি হয়?


১. অতিরিক্ত আর্দ্রতা জমা হওয়া: কোনো এলাকায় যদি প্রচুর পরিমাণে জলীয়বাষ্প জমা হয় এবং বাতাসের ওঠা-নামার কারণে সেটি মেঘে ঘনীভূত হয়, তখন মেঘ দ্রুত ভারী হয়ে ওঠে। এতে একসাথে বিপুল পরিমাণ বৃষ্টি নেমে আসে।


২. শীতল বায়ুর সাথে সংঘর্ষ: উষ্ণ আর্দ্র বায়ু হঠাৎ শীতল বায়ুর সাথে ধাক্কা খেলে মেঘের ভেতরের জলকণা দ্রুত বড় আকার ধারণ করে। যার কারণে খুব অল্প সময়েই প্রচুর বৃষ্টি হয়ে থাকে।


৩. ভৌগোলিক অবস্থান ও পাহাড়ি অঞ্চল: সাধারণত পাহাড়ি বা অমসৃণ ভূখণ্ডে বায়ুর উল্লম্ব গতিশীলতা বেশি থাকে, তাই এসব অঞ্চলে ক্লাউডবার্স্ট বেশি ঘটে।


বাংলাদেশে কি ক্লাউডবার্স্ট ঘটে?


বাংলাদেশে সরাসরি ক্লাউডবার্স্ট ঘটার প্রমাণ খুবই সীমিত। এর প্রধান কারণ হলো আমাদের ভূপ্রকৃতি বেশ সমতল এবং ক্লাউডবার্স্ট সাধারণত হিমালয়, নেপাল, উত্তর ভারত বা কাশ্মীরের মতো পাহাড়ি এলাকায় বেশি ঘটে। তবে বাংলাদেশে মৌসুমি বৃষ্টি, বজ্রঝড় বা ঘূর্ণিঝড়ের সময় খুব স্বল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়, যা অনেক সময় ক্লাউডবার্স্টের মতো মনে হতে পারে।

কিন্তু আবহাওয়াবিদরা এগুলোকে সাধারণত স্বল্পমেয়াদী প্রবল বৃষ্টি (Heavy/Extreme Rainfall Event) হিসেবে উল্লেখ করেন, ক্লাউডবার্স্ট হিসেবে নয়।


অর্থাৎ, বাংলাদেশে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ক্লাউডবার্স্ট রেকর্ড করা হয়নি, তবে কিছু প্রবল স্বল্পস্থায়ী বৃষ্টিকে অনেকেই তুলনা করেন ক্লাউডবার্স্টের সাথে।


এখন পর্যন্ত বাংলাদেশে কম সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুরে, মাত্র ১২ ঘন্টায় ৪৩৩ মিলিমিটার(২৭ সেপ্টেম্বর ২০২০)। যা নিকট অতীতে স্বল্প সময়ের মধ্যে বিস্ময়কর পরিমাণ বৃষ্টি।

Tag
আরও খবর